আপনার স্টাইলিশ ওয়ার্কপ্লেস কে ম্যাচ করে পারফেক্ট ভাবে!

আমরা যারা চাকুরীজীবী, আমাদের দিন এর ৮-৯ ঘণ্টা কেটে যায় অফিসে, কখনও বা মিটিং ও বিভিন্ন প্রোগ্রাম এর কারণে অপেক্ষায়ে সময় চলে যায় আরও বেশি। এত লম্বা সময় ধরে যেখানে বসে থাকতে হয়, সেই জায়গা টা আরামদায়ক হওয়া অবশ্যই জরুরী। 

যেকোনো অফিস সেটআপের একটি অপরিহার্য জিনিস হল অফিস চেয়ার, যেখানে দিনের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় হয়। হাতিল এর অফিস চেয়ার সেক্ষেত্রে হতে পারে  বেষ্ট চয়েস! ভিন্ন ভিন্ন ডিজাইন এর স্টাইলিশ সব অফিস চেয়ার থেকে বেছে নিতে পারেন আপনিও। 

আরামদায়ক ও দৃষ্টিনন্দন 

হাতিলের অফিসের চেয়ারগুলির বৈশিষ্ট্য হচ্ছে আরগনোমিক ডিজাইন যার লক্ষ্য আরাম এবং সুস্থতা। সুস্থতা কিভাবে? এত সময় ধরে বসে থাকার চেয়ার টি যদি আরামদায়ক না হয়, সেটা হতে পারে পিঠ বা কোমর বেথার অন্যতম কারণ।  

প্রতিটি চেয়ার তাই সতর্কতার সাথে প্রিমিয়াম উপকরণ দিয়ে তৈরি। উচ্চতা এবং টিল্ট অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে লাম্বার সাপোর্ট ও আর্মরেস্ট পজিশনিং পর্যন্ত, প্রতিটি দিক চিন্তা করে চেয়ার গুলো তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা সারা দিন তাদের কাজে ফোকাস এবং প্রোডাক্টিভিটি বজায় রাখতে পারে। 

ইনোভেটিভ ডিজাইন 

হাতিলের অফিস চেয়ারগুলোকে সবার থেকে আলাদা করে এর আকর্ষণীয় ও আধুনিক ডিজাইন। আধুনিকতায় অনুপ্রাণিত এই চেয়ারগুলি স্মুথ লাইন এবং অত্যাধুনিক ফিনিশের জন্য অনায়াসে যেকোন কর্মক্ষেত্রের সাজসজ্জাকে আরও প্রাণবন্ত করে তুলতে সক্ষম। আপনি যদি মিনিমালিস্টিক লুক এমনকি বোল্ড স্টাইলও পছন্দ করে থাকেন, আপনার চাহিদা অনুসারে হাতিলের কালেকশন এ রয়েছে বিভিন্ন চেয়ার । ফর্ম এবং ফাংশনের এই কম্বিনেশন অফিসের পরিবেশে এক ফ্লেয়ার যোগ করে।

ওয়াইড কালেকশান 

সপ্তাহে ৫ কিংবা ৬ দিন ৯-৫ টা যে চেয়ার টি আপনার সঙ্গী, তা বাছাই করুন ভেবে চিন্তে। তবে তেমন চিন্তার ও কিছু নেই কেননা এক ক্লিকে দেখে নিতে পারেন হাতিল এর বিশাল কালেকশান ও বুঝে নিতে পারেন চেয়ার গুলোর ম্যাটেরিয়াল থেকে শুরু করে এর ফিচারসমূহ। 

কর্মক্ষেত্রে নান্দনিকতা

একটি ভাল ডিজাইন এর অফিস চেয়ার একটি কর্মক্ষেত্রের সামগ্রিক পরিবেশে কে আরও সুন্দর করে তুলে। হাতিলের চেয়ার আপনার ওয়ার্ক স্পেসে যোগ করবে দারুণ একটি ওয়েলকামিং ভাইব যা এমপ্লই এবং ক্লায়েন্টদের সমানভাবে অনুপ্রাণিত করবে। সেক্ষেত্রে বেলিন্ডা, কর্নেল, গ্লিস্টার, গরকী, গ্রাহাম ইত্যাদি হতে পারে বেস্ট চয়েস।  এই চেয়ারগুলির মসৃণ সিলুয়েট এবং প্রিমিয়াম এলেমেন্ট যেমন একে আরামদায়ক করে, তেমনি দিয়ে থাকে এলিগেন্ট লুক । ব্যক্তিগত অফিস হোক বা বড় কোন প্রতিষ্ঠান, হাতিলের চেয়ার কিন্তু খুব সহজেই মানিয়ে যায় যে কোন জায়গায়! 

Belinda-138

স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতা

সৌন্দর্য  এবং আরগনোমিক বৈশিষ্ট্য ছাড়াও, হাতিল এর অফিস চেয়ার হয় দীর্ঘস্থায়ী, কেন না প্রতিটি চেয়ার উচ্চ-মানের উপকরণ এবং দক্ষতার সাথে তৈরি।  দৈনন্দিন ব্যবহারের জন্য সবচে বেশি উপযোগী করতে হলে তা হতে হবে মজবুত। তাই স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে থাকুন নিশ্চিন্ত। 

কাস্টমাইজেশন অপশন

আপনার অফিস টি আপনার মনের মত সাজানোর জন্য নির্দিষ্ট চাহিদা এবং পছন্দ অনুসারে হাতিল বিভিন্ন কাস্টমাইজেশন করে থাকে। আপনি একটি নির্দিষ্ট কালার স্কিম, কাপড়ের ধরণ পরিবর্তন করতে চাইলেও হাতিল এর দক্ষ কারিগররা আপনার পছন্দ হয় এমন একটি অফিস চেয়ার তৈরি করে দিতে পারে। এই কাস্টমাইজেশন অপশন নিশ্চিত করে যে প্রতিটি ব্যবহারকারী যেন তাদের মনের মত ও আরামদায়ক বসার অভিজ্ঞতা উপভোগ করতে পারে। 

valencia-163

কাস্টমার স্যাটিস্ফেকশন  

আসবাবপত্র নির্মাণে হাতিল এর রয়েছে কয়েক দশকের অভিজ্ঞতা, তাই শ্রেষ্ঠত্ব এবং গ্রাহক দের সন্তুষ্টির ক্ষেত্রে খ্যাতি অর্জন এর পাশাপাশি সবসময় এগিয়ে চলেছে হাতিল । প্রতিটি অফিস চেয়ার মানসম্মত ভাবে তৈরি। । প্রাথমিক ডিজাইনের ধাপ থেকে ফাইনালাইজেশন পর্যন্ত , হাতিল তার গ্রাহকের চাহিদা পূরণ করায়ে সর্বোচ্চ চেষ্টা করে থাকে। 

আপনার অফিস এক্সপেরিএন্স কে আরও ইপ্রুভ করতে বেছে নিন আপনার পছন্দের অফিস চেয়ার টি হাতিল এর চমৎকার এই কালেকশন থেকে। কর্পোরেট অফিস হোক বা হোম অফিস, সাজিয়ে নিন নিজের মনের মত! তাই ঘুরে আসতে পারেন আপনার সবচেয়ে কাছের হাতিল এর শোরুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *