center table center table

ঘরের কেন্দ্রে গড়ে ওঠা আর্টিস্টিক স্পেস

লিভিং রুম এর কেন্দ্রবিন্দু হলো সেই ছোট বা বড় টেবিলটা যা ঘরের ভেতরকার সবকিছুকে একসাথে ধরে রাখে। কিন্তু অনেক সময় টেবিলের ডিজাইন আর ব্যবহারিক ফিচারের দিকে তেমন মনোযোগ দেওয়া হয় না। শুধু একটা স্পেস ফুলফিল করার জন্য টেবিল রাখলে অনেক সময় ঘরটা ভারী বা অগোছালো দেখাতে পারে। 

এই চিন্তাভাবনা থেকেই আমাদের নজর পড়ল হাতিল -এর ইউনিক সেন্টার টেবিল কালেকশান এ। একেক ভেতর দুই-এর মডার্ন প্যাটার্নে ডিজাইন করা এই টেবিল গুলো শুধু দেখতে আকর্ষণীয়ই না, বরং ব্যবহারিক দিক থেকেও অসাধারণ। 

সেন্টার টেবিল কেন গুরুত্বপূর্ণ?

একটা সেন্টার টেবিল শুধু লিভিং রুমের জন্যই নয়, বরং বিভিন্ন ঘরের ব্যবহারিক ও ভিজ্যুয়াল ভারসাম্য তৈরি করতে হেল্প করে। এটি ঘরের মধ্যবিন্দুতে একটি ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করে, যা ঘরের সব এলিমেন্টকে একসাথে ধরে রাখে। এছাড়া, টেবিলের ডিজাইন আর ফাংশন পুরো লিভিং রুমের স্টাইল ও ব্যবহারের ধরণ নির্ধারণ করে। একটি ভালো সেন্টার টেবিল ঘরের আকার, আলো এবং আসবাবপত্রের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেও সাহায্য করে। কিছু গুরুত্বপূর্ণ কারণ হলো:

ফোকাল পয়েন্ট তৈরি করে: সেন্টার টেবিল ঘরের মধ্যবিন্দুতে থাকে, তাই এটা একটা অন্যতম আকর্ষণ তৈরি করে।

ইউস্ফুল স্পেস যোগ করে: রিমোট, ম্যাগাজিন, ডেকোরেটিভ আইটেমস, ফুলের টব, সবই সুন্দরভাবে রাখার একটি পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করে।

ঘরের ভারসাম্য ঠিক রাখে: টেবিলের আকৃতি ও মাপ ঘরের লেআউটের সঙ্গে মেলালে ঘর বড় বা ছোট মনে হয় না।

ডেকোরেশন সহজ করে: একটি সুন্দর টেবিল ছোট ছোট ডেকোর পিসের জন্য একদম মানানসই প্ল্যাটফর্ম।

কিভাবে সেন্টার টেবিল ঘর বদলে দেয়?

আমরা লিভিং রুমে নতুন টেবিল বসালাম, হাতিল -এর একটি ইউনিক মডেল।  রাখলাম ছোট একটি বই, ডেকোর পিস আর একটা ইনডোর প্ল্যান্ট। 

এই ছোট একটা ডেকোরেশানেও লিভিং রুম দেখতে অনেক বেশি গোছানো, স্পেশিয়াস আর ইনভাইটিং লাগল। আর অতিথিরা এলেও টেবিলের স্ট্রাকচার অনুযায়ী সবকিছু সহজে ব্যবহার করা যাচ্ছে, যেমন চাইলে চায়ের কাপটা, মোবাইল বা পার্স টা রাখার স্পেস পাওয়া যায়। 

লক্ষ্য করলাম, টেবিলের প্রেসেন্স ঘরের অ্যাম্বিএন্সটাই বদলে দিয়েছে। প্রতিবার লিভিং রুমে ঢুকলেই চোখ প্রথমে টেবিলের দিকে যায়, আর পুরো ঘরটা যেন আরও পরিপাটি মনে হয়। ছোট ছোট জিনিস এখন সহজে খুঁজে পাওয়া যায়, আর ক্লাটার এর সমস্যা নেই। এছাড়া, ডেকোর পিসগুলো আলাদা করে ফুটে উঠছে, যা আগে কখনো সম্ভব হতো না। সত্যিই, একটি ঘরের পুরো ব্যাপারটাই বদলে দিতে পারে এই ছোট ফার্নিচার পিসটি। 

center table

হাতিল -এর কালেকশন থেকে মিলিয়ে নেওয়া মানে, সাইজ, ফাংশন এবং ডিজাইন সব মিলিয়ে এমন সমন্বয় পাওয়া যায় যা শুধু ঘর সুন্দরই করে না, জীবনটাকেও একটু সহজ করে তোলে।

হাতিল -এর সেন্টার টেবিলের বিশেষত্ব

মডার্ন ও ইউনিক ডিজাইন: একেকটি টেবিলের ভেতরে দুই-এর প্যাটার্ন, যা ঘরে আলাদা ফ্লেয়ার যোগ করে।

সহজ যত্ন: ওভারডেকোরেশন না থাকায় পরিষ্কার রাখা সহজ।

ঘরের সঙ্গে মানিয়ে নেওয়া যায়: ছোট, মাঝারি বা বড় লিভিং রুম, সব জায়গার জন্য উপযুক্ত।

লাইফস্টাইল ফ্রেন্ডলি: প্রতিদিনের ছোট জিনিস সহজে সজ্জিত রাখার সুযোগ।

হাতিল শুধু সেন্টার টেবিলেই সীমাবদ্ধ নয় এর কালেকশন থেকে সহজেই নিজের প্রয়োজন, ঘরের আকার এবং স্টাইল অনুযায়ী ফার্নিচার পিস বেছে নেওয়া সম্ভব। 

পরিশেষে, সেন্টার টেবিল ঘরের কেন্দ্রবিন্দু হিসেবে জায়গা করে নেয়, যা আপনার ইন্টেরিয়রের আবহকে পুরোপুরি বদলে দিতে পারে, ছড়িয়ে দেয় সৃজনশীলতার ছোঁয়া, আর প্রতিটি ভিজ্যুয়াল মুহূর্তকে করে তোলে এক অনন্য শিল্পের প্রতিফলন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।