বেডরুমের ইন্টেরিয়র ডিজাইন মানেই যেন সেখানে অন্যান্য ফার্নিচারের সাথে ড্রেসিং টেবিল থাকা আবশ্যক। নতুন একটি দিনের জন্য নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দিনের শুরুতেই একান্তে কিছুটা মুহূর্ত কাটে ড্রেসিং টেবিলের আয়নার সামনে। আর ঘরের সৌন্দর্যেও যেন এটি অতুলনীয়। ঘর সাজানোর পাশাপাশি তাই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে সাজসজ্জা, পোশাক, পছন্দের জুয়েলারি আর পারফিউম দিয়ে সাজানো থাকে পছন্দের সেই ড্রেসিং টেবিল। আর তাই, মনের মতো প্যাটার্ন এবং ডিজাইনের ড্রেসিং টেবিল কিনতে চলুন হাতিল এর এক্সক্লুসিভ কালেকশন সমূহ দেখা নেওয়া যাক।
ফাংশানালিটি এবং মডার্ন ডিজাইনের দারুণ কম্বিনেশনে করা Vesper ড্রেসিং টেবিল নিঃসন্দেহে আপনার মনোযোগ কেড়ে নেবে। কেননা, মিনিমাল ডিজাইন মনে হলেও এর ছোট বড় শেলফ, স্টোরেজ এর অসংখ্য অপশন এবং স্পেশাস আয়না সাথে এক্সটা স্টোরেজ অপশন স্বাভাবিকভাবেই আপনার মন খুশি করে দিবে। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন বেডরুমের আকৃতি খুব বড় আকারের না হলেও, এর ফাংশানালিটি এবং স্টাইলিশ প্যাটার্ন অল্প জায়গার মধ্যেও বেশ সুন্দরভাবে মানিয়ে যাবে।

তবে যারা ড্রেসিং টেবিল কেনার ক্ষেত্রে স্টোরেজ অপশনকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন, তাদের জন্য Heron এবং Oleander দুইটি ড্রেসিং টেবিলই হবে পারফেক্ট। Oleander -তে স্টোরেজ এর জন্য বিভিন্ন প্যাটার্নে বেশ ভালো জায়গা রয়েছে। অন্যদিকে Heron -এ টপ টু বোটম বেশ ভালো স্পেস রয়েছে। এর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো ড্রেসিং টেবিল এর স্লাইডিং মিরর অপশন, যার মাধ্যমে আয়নাকে একপাশ থেকে অন্যপাশে সরানো যাবে।
এমনকি ব্যস্ততার সময়ে পাশাপাশি দুইজন একসাথে রেডি হওয়ার জন্য এই স্লাইডিং মিরর অপশনটাও বেশ কার্যকরী। এখানে বিভিন্ন সেকশনে প্রসাধনী সহ যেকোনো কিছু রাখার জন্য বেশ ভালো অপশনও রয়েছে।

ট্র্যাডিশনাল স্টাইলের শেলফে অন্যদিকে Cinderella, Chic, Craze এর অপশন যেন বেশ জনপ্রিয়। সময়ভেদে ডিজাইনে যতটা নতুনত্ব এসেছে, এর মধ্যে স্পেশাস আয়নার এই অপশনগুলো সবসময়ই বেশ ডিমান্ডিং। ফুল লেন্থ মিররের সাথে ছোট-বড় ড্রয়ারের অপশনে জায়গামত গুছিয়ে রাখতে এই ড্রেসিং টেবিলগুলো বেডরুমের ইন্টেরিয়রে বেশ মানিয়ে যাবে।
তবে এর মধ্যে যারা ওভাল আকৃতির ড্রেসিং টেবিল পছন্দ করেন, তাদের জন্যও হাতিল নিয়ে এসেছে Mystic, Crosby এবং Crown এর মতো আর্টিস্টিক ডিজাইন। দোলনার মতো ডিজাইনে করা ওভাল আকৃতির আয়না সহ Crosby ড্রেসিং টেবিলে একটি ড্রয়ারের অপশন রয়েছে। অন্যদিকে স্পেশাস ড্রয়ারের অপশনে ডিজাইন করা Crown স্পেশাস রুমের জন্য চমৎকার একটি অপশন। এর আয়না ফুল লেন্থ সাথে পাশে রয়েছে বেশ কয়েকটি ড্রয়ার, যেখানে প্রয়োজনীয় যেকোনো কিছু রাখা সম্ভব বেশ অর্গানাইজডভাবে।

কমপ্যাক্ট ডিজাইন, সাথে ট্রেন্ডের চমৎকার কম্বিনেশনে ডিজাইন করা Flamingo ড্রেসিং টেবিলটি, ছোট স্পেস কিংবা বড়, রুমের যেকোনো কর্ণারেই এটি দারুণভাবে মানিয়ে যাবে। আর ফাংশানালিটির দিক থেকে এটি অল-ইন-ওয়ান। ফলে এটি বাড়তি স্পেস যেমন নেবে না, তেমনি ছোট স্পেসকেও বেশ অ্যাস্থেটিক করে তুলবে। আর এর সবচেয়ে ইউনিক ফিচার এর মুভেবল প্ল্যাটফর্ম। আপনি চাইলে এটি সহজেই ঘুরিয়ে একপাশ থেকে অন্যপাশে নিতে পারছেন।
রেডি হওয়ার মুহূর্তটা কমফোর্টেবল এবং কোজি করতে নান্দনিক আরও ড্রেসিং টেবিলের অপশনে রয়েছে Turino এবং Villareal এই দুইটি ডিজাইন। লম্বা আকৃতির আয়না সাথে সাদা থিমে ঘর সাজানোর জন্য Turino এক কথায় পারফেক্ট। মডার্ন ফিচারে ডিজাইন করা এই ড্রেসিং টেবিলটি দেখতে বেশ ইউনিক। এখানে ফুল লেন্থ আয়নার পেছনের অংশে লুকানো স্টোরেজ অপশন রয়েছে। ফলে আপনি প্রসাধনী সহ জুয়েলারি যেকোনো কিছুই পরিপাটি ভাবে গুছিয়ে রাখতে পারছেন।

ড্রেসিং টেবিল কেনার ক্ষেত্রে আমরা বরাবরের মতোই বেশ শৌখিন হয়ে থাকি। আর তাই, শৈল্পিক ডিজাইনে ঘর সাজাতে হাতিল-এর অ্যাস্থেটিক ড্রেসিং টেবিল এর কালেকশন আপনার অন্দরের সৌন্দর্যকে বাড়িয়ে দিবে কয়েকগুণ। এর সাথে কনফিডেন্সের সাথে রেডি হওয়ার মুহূর্তগুলো আরও নান্দনিক করতে পছন্দের ড্রেসিং টেবিল ডিজাইনে অন্দর সাজুক নতুনত্বে এবং স্টাইলে।