kitchen cabinet kitchen cabinet

মডার্ন কিচেন ইন্টেরিয়রে ডেকোরেশন হবে অ্যাস্থেটিক স্টাইলে 

বর্তমান সময়ের মডার্ন ইন্টেরিয়রে কিচেন আর শুধু রান্নার জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে পুরো ঘরের অন্যতম স্টাইল স্টেটমেন্ট। বিশেষ করে ওপেন কিচেন কনসেপ্ট জনপ্রিয় হওয়ার পর, কিচেন ইন্টেরিয়রে অ্যাস্থেটিক ডিজাইন, ফাংশনাল স্টোরেজ এবং স্মার্ট ফার্নিচারের ব্যবহার এখন অনেক বেশি গুরুত্ব বহন করে। আর তাই, আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে মডিউলার কিচেন ইন্টেরিয়র ও কেবিনেট ডিজাইন এখন হয়ে উঠেছে অ্যাস্থেটিক কিচেন ডেকোরের অন্যতম এক আকর্ষণ। 

অ্যাস্থেটিক স্টাইলের মূল উদ্দেশ্যই হলো এর মিনিমাল ফিচার সাথে সিম্পল কিন্তু এলিগ্যান্ট লুক। নিউট্রাল রঙ, স্মার্ট স্টোরেজ, এবং কাঠ বা ম্যাট ফিনিশের ব্যবহার কিচেনকে দেয় প্রশান্তিময় ও আধুনিক এক লুক। এর ফলে রান্নাঘর শুধু সুন্দরই দেখায় না, বরং কাজ করাও হয়ে ওঠে আরও সহজ ও আরামদায়ক।

kitchen cabinet

মডিউলার কিচেন কেবিনেট কেন এত জনপ্রিয়?

মডার্ন কিচেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হলো এর স্টোরেজ সিস্টেম। একারণে হাতিল এর মডিউলার কিচেন কেবিনেট এমনভাবে ডিজাইন করা হয়েছে , যেন কম জায়গাতেও এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। এতে সবচেয়ে সুবিধার দিক হলো কিচেন এরিয়া বেশ পরিপাটি ও গোছালো রাখা যায়। পাশাপাশি হাতের কাছেই  প্রয়োজনীয় যেকোনো জিনিস খুব সহজেই খুঁজে পাওয়া যায়। দেয়াল কেবিনেট যেহেতু থাকে, তাই স্টোরেজের জায়গাও বাড়ে, সে সাথে ড্রয়ার অর্গানাইজার ও হিডেন স্টোরেজে একেকটি জিনিস একেক সেকশন অনুযায়ী রাখা সম্ভব হয়, যা কিচেন এরিয়াকে আরও ফাংশানাল করে তুলে। 

ওপেন কিচেনে ছোট ডাইনিং সেকশন

স্টাইল ও কমফোর্টের ব্যালেন্সে বর্তমান ইন্টেরিয়র ট্রেন্ডে ওপেন কিচেনের সাথে ছোট একটি ডাইনিং সেকশন যুক্ত করা হয়, যা পুরো স্পেসকে আরও প্রাণবন্ত করে তোলে। একটি মিনিমাল ডিজাইনের ডাইনিং টেবিল, স্টাইলিশ চেয়ার কিংবা টুল কাঠের টপ ফিনিশিং-এ কাউন্টার এরিয়াকে সহজেই স্টাইলিশ করে তুলে।

kitchen cabinet

কিচেন টুল বা কাউন্টার স্টুল এখন মডার্ন ইন্টেরিয়রের অন্যতম ট্রেন্ড। মেটাল এবং কাঠের কম্বিনেশনে বানানো এই মিনিমাল স্টুল কিচেনে এনে দেয় স্টাইলিশ ও কনটেম্পোরারি লুক। এছাড়া এটি হালকা ও মিনিমাল ডিজাইনের হওয়ায় এর স্পেস ম্যানেজমেন্টও হয় বেশ দারুণভাবে। আর তাই, মডিউলার কিচেন ইন্টেরিয়রে কিচেনের ভিজ্যুয়াল এবং এর স্পেসের স্পেসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। তবে শুধু তাই-ই নয়, অতিরিক্ত ফার্নিচার বা শেলফ না হওয়ার কারণে, এমনকি কেবিনেটের ভেতর যথেষ্ট স্টোরেজের কারণে প্রতিটা জিনিস নির্দিষ্ট সেকশনে সাজিয়ে গুছিয়ে রাখাও সম্ভব হয়।  

কিচেনে যেহেতু রান্নার কাজ হয়, তাই ঘরের অন্যান্য রুমের চেয়ে বরং আরও বেশি যত্ন এবং চিন্তাভাবনা করেই এর ইন্টেরিয়র ডিজাইন করা উচিত। কেননা, মডার্ন কিচেন ইন্টেরিয়র মানেই শুধু সুন্দর ডিজাইন নয়; বরং এটি স্মার্ট লিভিং, কমফোর্ট এবং স্পেসের দারুণ এক ব্যালেন্স তৈরি করে। আর এ কারণেই, হাতিল এর মডিউলার কিচেন কেবিনেট, কমপ্যাক্ট ডাইনিং সেকশন, স্টাইলিশ স্টুল এবং স্মার্ট শেলফ সল্যুশনের মাধ্যমে একটি সাধারণ কিচেন এরিয়াও হয়ে উঠতে পারে ঘরের সবচেয়ে নান্দনিক এবং আকর্ষণীয় এক কর্নার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *