dessing table dessing table

টপ টু বোটম মেকওভার দেখে নিন এক নজরে 

হাতিল ড্রেসিং টেবিল দিয়ে সাজান আপনার বেডরুম

ঘরে কিংবা বাইরে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে আমরা বরাবরই বেশ যত্নশীল থাকি। পরিপাটি পোশাক-আশাক, মানানসই জুয়েলারি, সাথে পছন্দের প্রসাধনী – রেডি হওয়ার জন্য এসব কিছুই থাকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে। আর প্রতিদিনের এই মুহূর্তগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাই ঘরের ড্রেসিং টেবিলের আয়নায়। আর তাই তো ঘরের অন্যান্য ফার্নিচারের পাশাপাশি একটি স্টাইলিশ ড্রেসিং টেবিলও থাকে আমাদের পছন্দের তালিকায়। 

কেন একটি স্টাইলিশ ড্রেসিং টেবিল প্রয়োজন?

ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আয়না যেন আমাদের প্রতিদিনের জীবনের দারুণ এক সঙ্গী। যা ঘরের সাধারণ এক কর্ণারকেও যেন বিশেষ করে তুলতে পারে। আর এ কারণেই ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য ঘর সাজাতে মনের মতো একটি ড্রেসিং টেবিল যেন না হলেই নয়। যেখানে ঘুম ভেঙ্গে উঠে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার মধ্য দিয়েই যেন পুরো দিনের শুরুটা হয় ড্রেসিং টেবিল -এর আয়না জুড়ে। 

Dressing Dable-Crown152

আর তাই ড্রেসিং টেবিলের নান্দনিক সব অপশন, সে সাথে সাইজ এবং ডিজাইন ভেদে হাতিল -এর স্টাইলিশ ড্রেসিং টেবিলের দারুণ সব কালেকশন সম্পর্কে চলুন প্রয়োজনীয় কিছু ধারণা নেওয়া যাক। 

হাতিল ড্রেসিং টেবিলের জনপ্রিয় ডিজাইনসমূহ

ট্র্যাডিশনাল স্টাইল সাথে অ্যাস্থেটিক প্যাটার্নের কম্বিনেশনে বানানো হাতিল এর ওভাল আকৃতির Crown ড্রেসিং টেবিলটি বেশ স্পেশাস। বড় আকৃতির রুমের জন্য এটি বেশ অ্যাস্থেটিক একটি ডিজাইন। এর আয়না ফুল লেন্থ সাথে পাশে রয়েছে বেশ কয়েকটি ড্রয়ার। যেখানে একই সাইজের চারটি স্পেশাস ড্রয়ারে প্রসাধনী সহ প্রয়োজনীয় যেকোনো কিছুই রাখা সম্ভব।

dressing table

Craze এবং Mystic এর ডিজাইনে কিছুটা মিল থাকলেও পার্থক্যটা রয়েছে আয়নার ডিজাইনে। কম স্পেস, লম্বালম্বি ডিজাইনের আয়না যাদের পছন্দ, তারা বেডরুমের জন্য Craze এর প্যাটার্ন সিলেক্ট করতে পারেন। অন্যদিকে যারা রাউন্ড শেপের আয়না পছন্দ করেন, তাদের জন্য Mystic ডিজাইনটি হতে পারে চমৎকার এক অপশন।    

হাতিল এর অন্যতম দুইটি ড্রেসিং টেবিল ডিজাইন হলো Flamingo, এবং TurinoFlamingo এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর সামনের দিকটি সম্পূর্ণ আয়নায় ডিজাইন করা। তাই যারা টপ টু বোটম আয়না পছন্দ করেন এইটি রাখতে পারেন পছন্দের তালিকায়। অন্যদিকে, একই স্টাইলে ফ্রন্টে ওভারঅল মিরর রয়েছে এমন আরেকটি ডিজাইনের অপশন হলো Turino। যদিও Flamingo এর তুলনায় এতে স্পেস আরও বেশি রয়েছে। তবে দুটোতেই আয়নার পেছনের অংশে লুকানো স্টোরেজ অপশন রয়েছে। ফলে আপনি প্রসাধনী সহ জুয়েলারি যেকোনো কিছুই পরিপাটি ভাবে গুছিয়ে রাখতে পারছেন।

dessing table

অন্যদিকে, স্টাইলিশ প্যাটার্ন এবং সে সাথে ফাংশানালিটির দারুণ কম্বিনেশনে ডিজাইন করা Manila ড্রেসিং টেবিলটি নিঃসন্দেহে অসাধারণ। এটি বেশ মিনিমাল ডিজাইন মনে হলেও এতে রয়েছে ছোট-বড় শেলফ বক্স, স্টোরেজ এর অসংখ্য অপশন। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বেডরুম খুব বড় আকারের না হলেও, এর ফাংশানালিটি এবং স্টাইলিশ প্যাটার্ন অল্প জায়গার মধ্যেও বেশ সুন্দরভাবে মানিয়ে যাবে।    

অন্যদিকে ওপেন বক্স স্টাইলের শেলফ, ড্রয়ার সাথে স্টোরেজ এর পারফেক্ট কম্বিনেশন Paris ড্রেসিং টেবিল। প্রয়োজনের প্রতিটি জিনিস ঠিক জায়গামত গুছিয়ে রাখতে সাথে ফুল লেন্থ মিরর এর দারুণ অপশন থাকা ড্রেসিং টেবিলটি বেডরুমের ইন্টেরিয়রে নতুনত্ব ভাব ফুটিয়ে তুলবে। 

dressing table

সে সাথে রেডি হওয়ার মুহূর্তগুলো আরও কমফোর্টেবল এবং কোজি করতে ড্রেসিং টেবিলের সাথে মানানসই বসার টুল বা সিটারও নিতে পারেন হাতিল এর কালেকশন থেকে, যার মধ্যে আছে Grace এবং Charm এর মতো চমৎকার দুইটি ড্রেসিং টেবিল সিটার। 

তবে যারা স্টোরেজ অপশনকে ড্রেসিং টেবিল কেনার ক্ষেত্রে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন, তাদের জন্য Heron ড্রেসিং টেবিলই হবে পারফেক্ট। কেননা, Heron এর স্টোরেজ এর জন্য বিভিন্ন প্যাটার্নে বেশ ভালো জায়গা রয়েছে। তবে এর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো ড্রেসিং টেবিল এর স্লাইডিং মিরর অপশন, যার মাধ্যমে আয়নাকে একপাশ থেকে অন্যপাশে সরানো যাবে। 

dressing table seater

আর তাই, ঘরে কিংবা বাইরে যাওয়ার জন্য রেডি হওয়ার মুহূর্তগুলো আরও কনফিডেন্ট করে তুলতে হাতিল এর টপ টু বোটম আয়না সাথে স্টোরেজের চমৎকার প্যাটার্নে ডিজাইন করা কালেকশন থেকে আপনার পছন্দ কোনটি? জানাতে ভুলবেন না! 

উপসংহার

রেডি হওয়ার মুহূর্তগুলোকে আরও কনফিডেন্ট ও স্টাইলিশ করতে হাতিল ড্রেসিং টেবিল কালেকশন হতে পারে আপনার সেরা পছন্দ।

টপ টু বটম আয়না, লুকানো স্টোরেজ, মিনিমাল বা লাক্সারিয়াস ডিজাইন — আপনার পছন্দ কোনটি?

ঘর সাজাতে আর নিজের প্রতিদিনের মেকওভারকে আরও বিশেষ করে তুলতে এখনই বেছে নিন মানানসই একটি ড্রেসিং টেবিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।