bed side table bed side table

বাংলাদেশে বেডসাইড টেবিল: ডিজাইন, সাইজ ও দাম গাইড ২০২৬

“মা, ওষুধটা খেয়েছ?”

প্রতিদিন রাতেই মাকে এই প্রশ্নটা করে সারা।

কিডনির সমস্যার কারণে সারার মায়ের দিনটা চলে ওষুধ আর নির্দিষ্ট রুটিন মেনে। ঘুমাতে যাওয়ার আগে সারা বিছানার পাশের টেবিলে মায়ের রাতের ওষুধগুলো গুছিয়ে রাখে। পাশে থাকে পানিভর্তি একটি জগ, যেন মাঝরাতে তৃষ্ণা পেলে রান্নাঘরে যেতে না হয়।

ঘরের অন্য পাশে, সারার বাবা নিজের ইনহেলারটি রেখে দেন বেডসাইড টেবিলেই। বহু বছরের অ্যাজমা তাঁকে শিখিয়েছে—রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে প্রয়োজনীয় জিনিস খুঁজে বেড়ানোর সময় থাকে না। ইনহেলার, একটি ছোট্ট ল্যাম্প আর পড়ার চশমা, সবকিছুরই নির্দিষ্ট জায়গা সেই টেবিলের ওপর।

এমন দৃশ্য শুধু সারাদের বাসাতেই নয়, বাংলাদেশের অসংখ্য পরিবারের পরিচিত গল্প।

কারও প্রয়োজন ওষুধ, কারও শিশুর দুধের বোতল, কারও মোবাইল চার্জার, আবার কারও রাতের পড়ার বই। এমন কিছু জিনিস আছে, যেগুলো হাতের নাগালেই থাকা দরকার। আর সেই প্রয়োজনটাই সবচেয়ে সহজভাবে পূরণ করে একটি বেডসাইড টেবিল

আপনি যদি নতুন করে বেডরুম সাজাতে চান কিংবা পুরোনো ঘরে একটু নতুনত্ব আনতে চান, তাহলে খাটের পাশাপাশি একটি উপযুক্ত বেডসাইড টেবিল বেছে নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। এই গাইডে আমরা জানবো বিভিন্ন ধরনের বেডসাইড টেবিল, সঠিক সাইজ নির্বাচন, উপকরণ, ডিজাইন এবং বাংলাদেশে বেডসাইড টেবিলের দাম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য।

কেন প্রতিটি বেডরুমে একটি বেডসাইড টেবিল থাকা উচিত?

একটি গোছানো ও স্বস্তিদায়ক বেডরুমের পেছনে থাকে কিছু ছোট কিন্তু প্রয়োজনীয় আসবাব। তার মধ্যে বেডসাইড টেবিল এমন একটি সংযোজন, যা প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তোলে। একসময় বেডসাইড টেবিলকে অনেকেই শুধু বেডরুমের সৌন্দর্য বাড়ানোর একটি আসবাব হিসেবেই ভাবতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবহারিক গুরুত্বও সমানভাবে বেড়েছে। 

আজ এটি শুধু সাজসজ্জার অংশ নয়, বরং প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা এবং হাতের নাগালে রাখার একটি অপরিহার্য সংযোজন। কেউ বেডসাইড টেবিলে ওষুধ রাখেন, কেউ বই, মোবাইল, চার্জার কিংবা চশমা। ছোট শিশুর বাবা-মায়ের জন্য এটি হতে পারে দুধের বোতল বা প্রয়োজনীয় জিনিস রাখার নিরাপদ জায়গা।ঘরকে অগোছালো না রেখে প্রয়োজনীয় সবকিছু হাতের নাগালে রাখতে একটি বেডসাইড টেবিলের বিকল্প খুব কমই আছে।

bedside table Bangladesh

কোন ধরনের বেডসাইড টেবিল আপনার জন্য উপযুক্ত?

প্রত্যেক মানুষের প্রয়োজন একরকম নয়। তাই বাজারেও পাওয়া যায় নানা ধরনের বেডসাইড টেবিল।

দুই ড্রয়ারের বেডসাইড টেবিল

যারা প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখতে চান, তাদের জন্য দুই ড্রয়ারের বেডসাইড টেবিল একটি দারুণ সমাধান।

ওষুধ, চার্জার, গুরুত্বপূর্ণ কাগজপত্র বা ব্যক্তিগত জিনিস ড্রয়ারে রাখা যায়, আর ওপরে রাখা যায় ল্যাম্প, মোবাইল বা পানির জগ। ছোট ও মাঝারি আকারের বেডরুমের জন্য এই ডিজাইন বেশ জনপ্রিয়।

তিন ড্রয়ারের বেডসাইড টেবিল

যাদের সংরক্ষণের প্রয়োজন একটু বেশি, তাদের জন্য তিন ড্রয়ারের মডেল ভালো পছন্দ হতে পারে।

আলাদা ড্রয়ারে আলাদা জিনিস রাখার সুবিধা থাকায় প্রয়োজনের সময় কিছু খুঁজে পাওয়া সহজ হয়। বিশেষ করে মাস্টার বেডরুমে এই ধরনের বেডসাইড টেবিল বেশ কার্যকর।

bedside table Bangladesh

ওপেন শেলফ বেডসাইড টেবিল

সারার বাবার মতো যারা কিছু জিনিস সবসময় চোখের সামনে রাখতে চান, তাদের জন্য ওপেন শেলফ ডিজাইনটি বেশ সুবিধাজনক।

ড্রয়ারের পাশাপাশি খোলা তাক থাকায় ইনহেলার, বই, পানির বোতল, টিস্যু বক্স কিংবা নিয়মিত ব্যবহারের জিনিসগুলো সহজেই হাতের কাছে রাখা যায়।

ফ্লোটিং ওয়াল-মাউন্টেড বেডসাইড টেবিল

ছোট বা আধুনিক বেডরুমের জন্য ফ্লোটিং বেডসাইড টেবিল দারুণ একটি পছন্দ।

মেঝেতে জায়গা না নিয়ে দেয়ালে লাগানো এই ডিজাইন ঘরকে আরও খোলামেলা দেখায়। পরিষ্কার করাও সহজ, আর মিনিমালিস্ট ইন্টেরিয়রের সঙ্গে দারুণ মানিয়ে যায়।

bedside table Bangladesh

সঠিক সাইজের বেডসাইড টেবিল কীভাবে নির্বাচন করবেন?

একটি বেডসাইড টেবিলের সৌন্দর্য যতটা গুরুত্বপূর্ণ, তার সঠিক সাইজও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ডিজাইন পছন্দ হওয়ার পর অনেকেই এর উচ্চতা বা প্রস্থের দিকে নজর দেন না। অথচ খাটের সঙ্গে মানানসই মাপ না হলে প্রতিদিনের ব্যবহার যেমন অস্বস্তিকর হয়ে উঠতে পারে, তেমনি পুরো বেডরুমের ভারসাম্যপূর্ণ সৌন্দর্যও নষ্ট হতে পারে। 

তাই বেডসাইড টেবিল কেনার আগে সঠিক মাপ সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। 

উচ্চতা

বেডসাইড টেবিলের উচ্চতা আপনার ম্যাট্রেসের উচ্চতার সমান বা সামান্য বেশি হওয়া উচিত।

তাহলেই শুয়ে থাকা অবস্থায় সহজেই মোবাইল, পানির গ্লাস কিংবা ল্যাম্পে হাত পৌঁছাবে।

প্রস্থ

ছোট বেডরুমের জন্য প্রায় ৪০–৪৫ সেন্টিমিটার প্রস্থের বেডসাইড টেবিল যথেষ্ট।

বড় বা মাস্টার বেডরুমের জন্য ৫০–৬০ সেন্টিমিটার বা তার বেশি প্রস্থের টেবিল ঘরের সঙ্গে ভারসাম্য বজায় রাখে এবং বাড়তি স্টোরেজও দেয়।

কোন উপকরণের বেডসাইড টেবিল বেছে নেবেন?

সলিড উড

প্রাকৃতিক কাঠের সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য সলিড উড সবসময়ই জনপ্রিয়।

ইঞ্জিনিয়ারড উড

আধুনিক ফিনিশ, টেকসই নির্মাণ এবং তুলনামূলক সাশ্রয়ী দামের কারণে ইঞ্জিনিয়ারড উড বর্তমানে বেশ জনপ্রিয়।

মিরর ফিনিশ

যারা বেডরুমে একটু বিলাসী ও উজ্জ্বল লুক চান, তাদের জন্য মিরর ফিনিশ একটি আকর্ষণীয় বিকল্প। এটি আলো প্রতিফলিত করে ঘরকে আরও প্রশস্ত মনে করায়।

bedside table Bangladesh

খাটের সঙ্গে বেডসাইড টেবিল মিলিয়ে নিন

মা-বাবার ঘর সাজানোর সময় সারা আরেকটি বিষয় বুঝেছিল, শুধু সুন্দর বেডসাইড টেবিল কিনলেই হবে না, সেটি খাটের সঙ্গেও মানানসই হতে হবে।

একই ধরনের কাঠের রঙ, ফিনিশ ও ডিজাইন বেছে নিলে পুরো বেডরুম অনেক বেশি পরিপাটি ও সমন্বিত দেখায়। তাই সম্ভব হলে HATIL-এর বেড কালেকশন এবং বেডসাইড টেবিল একসঙ্গে দেখুন। একই কালেকশনের আসবাব বেছে নিলে পুরো ঘরেই আসে এক সুন্দর সামঞ্জস্য।

মনে রাখতে পারেন—

  • কাঠের রঙ কাছাকাছি রাখুন।
  • আধুনিক খাটের সঙ্গে আধুনিক বেডসাইড টেবিল বেছে নিন।
  • ক্লাসিক বেডের সঙ্গে ক্লাসিক ডিজাইন ভালো মানায়।
  • হ্যান্ডেল, ফিনিশ ও রঙের সামঞ্জস্য বজায় রাখুন।

আপনার জন্য উপযুক্ত ডিজাইনটি খুঁজে নিন 

ঘর গুছিয়ে শেষ করার পর সারা বুঝল, সবচেয়ে দামি বেডসাইড টেবিলটাই সেরা নয়। সবচেয়ে ভালো হলো সেটি, যা পরিবারের প্রয়োজনের সঙ্গে মানিয়ে যায়। 

বেডসাইড টেবিল বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি দাম নয়, বরং সেটি আপনার দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে কতটা মানানসই। কারও প্রয়োজন ওষুধ বা প্রয়োজনীয় জিনিস হাতের কাছেই রাখা, আবার কেউ পছন্দ করেন সবকিছু ড্রয়ারের ভেতর গুছিয়ে রাখতে। অনেকে আবার এমন একটি ডিজাইন খোঁজেন, যা বেডরুমের সৌন্দর্যও বাড়িয়ে তোলে।

আপনার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে নিচে HATIL-এর কয়েকটি বেডসাইড টেবিল তুলে ধরা হলো। বাংলাদেশে বেডসাইড টেবিলের দাম বিবেচনায় এগুলো যেমন ব্যবহারিক, তেমনি আকর্ষণীও।

HATIL Bed Side Table Runnel-121

দাম: ১২,২৫০ টাকা

সারার বাবার জন্য এই মডেলটি বেশ উপযুক্ত: HATIL Bed Side Table Runnel-121

একটি ড্রয়ারের সঙ্গে নিচে ওপেন শেলফ থাকায় ইনহেলার, পানির জগ, বই কিংবা টিস্যু হাতের কাছেই রাখা যায়। আবার প্রয়োজনীয় ও ব্যক্তিগত জিনিস ড্রয়ারে নিরাপদে রাখা সম্ভব।

bedside table Bangladesh

HATIL Bed Side Table Bouquet-132

দাম: ১২,৭৫০ টাকা

সারার মা সবকিছু গুছিয়ে রাখতে ভালোবাসেন। তাই উপযুক্ত একটি টেবিল হল HATIL Bed Side Table Bouquet-132.

দুটি প্রশস্ত ড্রয়ার থাকায় ওষুধ, চশমা, চার্জার কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস আলাদা করে রাখা যায়। দুটি ভিন্ন রঙে পাওয়া যায় বলে বেডরুমের সাজের সঙ্গেও সহজে মিলিয়ে নেওয়া সম্ভব।

2 drawer bedside table Bangladesh

HATIL Bed Side Table Orchid-126

দাম: ১২,১৫০ টাকা

আর সারার নিজের পছন্দ?

তার কাছে বেডরুম শুধু ব্যবহারিক হলেই চলে না, দেখতে সুন্দরও হতে হবে।

আধুনিক কাঠের ডিজাইন ও আকর্ষণীয় লুকের HATIL Bed Side Table Orchid-126 তাই তার পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকবে। নতুন বেডরুম সাজাতে বা পুরোনো ঘরে আধুনিকতার ছোঁয়া আনতে এটি হতে পারে দারুণ একটি পছন্দ।

2 drawer bedside table Bangladesh

হাতের কাছেই থাকুক প্রয়োজনীয় সবকিছু

সারার পরিবারের মতো প্রতিটি ঘরেরই আলাদা গল্প আছে, আলাদা প্রয়োজন আছে। আর সেই প্রয়োজনগুলোকে সহজ করে তোলে একটি উপযুক্ত বেডসাইড টেবিল।

নতুন বাসা সাজানো হোক কিংবা বর্তমান বেডরুমে একটু পরিবর্তন আনা, সঠিক বেডসাইড টেবিল আপনার প্রতিদিনের জীবনকে আরও আরামদায়ক, গোছানো এবং সুন্দর করে তুলতে পারে।

আপনার বেডরুমের জন্য উপযুক্ত ডিজাইন খুঁজে পেতে দেখে নিন HATIL-এর বেডসাইড টেবিল কালেকশন, আর সম্পূর্ণ সমন্বিত একটি বেডরুম সাজাতে ঘুরে আসুন HATIL-এর বেড কালেকশন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *