পরিবারের সবাইকে একসাথে বসিয়ে গল্প, হাসি আর সুস্বাদু খাবারের যে মুহূর্ত, তার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ডাইনিং টেবিল। সারাদিনের ব্যস্ততা শেষে সবাই একত্রে বসে শুধু খাওয়া নয়, ভাগাভাগি হয় দিনের অভিজ্ঞতা, আনন্দ আর ক্লান্তির গল্প। তাই ঘরের অন্যতম ইম্পরটেন্ট স্পেসটিতে একটি আরামদায়ক ও সুন্দর ডাইনিং সেট থাকা খুবই গুরুত্বপূর্ণ, তা লাক্সারিয়াস হোক বা মিনিমাল।
এই দিক থেকে হাতিলের ডাইনিং টেবিল সেট গুলো বেশ বৈচিত্র্যময়। বিভিন্ন সাইজ, ডিজাইন ও ম্যাটেরিয়ালের অপশন থাকায় নিজের রুচি ও প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া সহজ।
আপনার ঘরের জন্য সঠিক ডাইনিং সেটের গল্প
হাতিলের ডাইনিং টেবিল সেটগুলোর মধ্যে বৈচিত্র্য যেমন আছে, তেমনি রয়েছে ডিজাইনের সূক্ষ্মতা। যেমন Sheffield-217 and Fullham-217G, এই সেট প্রথম দেখাতেই একটি পরিপাটি ও মিনিমাল লুক দেয়। গ্লাস টপের কারণে আলো রিফ্লেক্ট হয়ে টেবিলটিকে আরও উজ্জ্বল দেখায়। যারা ঘরের সাজে সিমপ্লিসিটি বজায় রাখতে চান কিন্তু তাতে এলিগ্যান্সও রাখতে চান, তাদের জন্য এটি দারুণ মানানসই। চেয়ারের গঠন এমনভাবে করা যে দীর্ঘ সময় বসেও অস্বস্তি লাগে না।

ছোট জায়গার জন্য চিন্তা করলে Ornate-224 SNBT and Bandama-231 সেটটি সত্যিই চমৎকার একটি সমাধান। রাউন্ড শেপ হওয়ায় এটি জায়গা বাঁচায় এবং ঘরের কোণায় রাখলেও বেশ মানানসই লাগে। এর ডিজাইন ছোট পরিবারের জন্য আরামদায়ক একটি পরিবেশ তৈরি করে, যেখানে একসাথে বসে খাওয়া কিংবা গল্প করার অভিজ্ঞতাটি আরও আন্তরিক হয়ে ওঠে।
যারা একটু ভিন্নধর্মী ও অভিজাত কিছু খুঁজছেন, তাদের জন্য Okavango-231-88 এবং Ubangi-227-88 সেটটি নজর কাড়বেই। গ্রানাইট টপ ব্যবহার করার ফলে এটি সাধারণ কাঠ বা গ্লাস টেবিলের থেকে আলাদা এক ধরনের প্রিমিয়াম ফিল দেয়। চেয়ারের ফেব্রিক ও অ্যান্টিক ফিনিশিং পুরো সেটটিকে আরও রুচিশীল করে তোলে। এই ধরনের সেট সাধারণত সেইসব ঘরে বেশি মানায়, যেখানে ইন্টেরিয়রে একটি স্টেটমেন্ট তৈরি করতে চান।
অন্যদিকে, Savory-151 এবং Oysters-151 সেটটি মিনিমাল ডিজাইনের মধ্যেও কার্যকারিতা ধরে রেখেছে। চার সিটের এই রাউন্ড টেবিলের নিচে কাঠের একটি অতিরিক্ত লেয়ার থাকায় ছোটখাটো ডেকোর আইটেম রাখা যায়, যা ঘরের সৌন্দর্য বাড়ায়। এর কাঠের চেয়ারগুলো সিম্পাল হলেও ব্যবহারিক এবং ছোট পরিবারের জন্য একেবারে পারফেক্ট।

যদি আপনি একটু স্টাইলিশ কিছু চান, তাহলে Figurative-227-BT এবং Ubangi-227-88 সেটটি হতে পারে আপনার পছন্দের তালিকায়। এখানে স্টিল, গ্রানাইট এবং গ্লাসের সমন্বয় একটি আধুনিক লুক তৈরি করেছে।
বড় পরিবারের কথা মাথায় রেখে Comet-192 এবং Hibiscus-199GL সেটটি ডিজাইন করা হয়েছে। ছয়জনের বসার সুবিধা থাকায় এটি পরিবার বা অতিথি আপ্যায়নের জন্য বেশ উপযোগী। কাঠ ও গ্লাসের সমন্বয়ে তৈরি এই টেবিলটি টেকসই হওয়ার পাশাপাশি ব্যবহারেও আরামদায়ক, এবং এর সিম্পল কিন্তু স্টাইলিশ ডিজাইন সহজেই যে কোনো ইন্টেরিয়রের সাথে মানিয়ে যায়।
হাতিল ডাইনিং সেটের বিশেষত্ব
হাতিলের ডাইনিং সেটগুলোতে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে, তা হলো এর ব্যবহৃত ম্যাটেরিয়ালের মান। প্রতিটি সেট তৈরিতে উন্নতমানের উপকরণ ব্যবহার করা হয়, যা দীর্ঘদিন ধরে ব্যবহার উপযোগী এবং টেকসই। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, এর গঠনও যথেষ্ট মজবুত যা প্রতিদিনের ব্যবহারেও স্থায়িত্ব নিশ্চিত করে।
ডিজাইনের দিক থেকেও হাতিল সবসময় আধুনিকতা ও ট্রেন্ডকে গুরুত্ব দেয়। ফলে প্রতিটি ডাইনিং সেটেই পাওয়া যায় সমসাময়িক ছোঁয়া, যা সহজেই যেকোনো ঘরের ইন্টেরিয়রের সাথে মানিয়ে যায়। সেই সাথে এর ফিনিশিং এতটাই পরিপাটি ও নান্দনিক যে, এটি ঘরের সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাতিল বিভিন্ন সাইজ ও শেপে ডাইনিং সেট সরবরাহ করে। ছোট পরিবারের জন্য কম্প্যাক্ট সেট থেকে শুরু করে বড় পরিবারের জন্য স্পেশাস টেবিল, সব ধরনের প্রয়োজনের জন্যই রয়েছে উপযুক্ত অপশন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হাতিলের শোরুম থাকায় পছন্দের সেটটি সহজেই দেখে-শুনে কেনার সুযোগও পাওয়া যায়।
উপসংহার
একটি ভালো ডাইনিং সেট শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না, বরং পরিবারের একসাথে সময় কাটানোর অভিজ্ঞতাকেও আরও অর্থবহ করে তোলে। আরামদায়ক চেয়ার, প্রশস্ত টেবিল এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে হাতিলের ডাইনিং সেটগুলো সেই অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে পারে।
তাই, ঘরের ইন্টেরিয়রকে আরও পরিপাটি ও জীবন্ত করতে এবং পরিবারের সাথে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে বিশেষ করে তুলতে একটি মানসম্মত ডাইনিং সেটে বিনিয়োগ করা সত্যিই বুদ্ধিমানের কাজ।