Hatil Reading Table Doonesbury-203 Hatil Reading Table Doonesbury-203

বাংলাদেশে কম্পিউটার টেবিল ও স্টাডি ডেস্ক -এর ডিজাইন, ধরন ও প্রাইস গাইডলাইন ২০২৬

অফিসের কাজ হোক কিংবা পড়াশোনা- সঠিক ডিজাইনের একটি কম্পিউটার টেবিল ও স্টাডি ডেস্ক কাজের ধরনকেই পুরোপুরিভাবে পাল্টে দিতে সক্ষম। কেননা, কমফোর্টেবল পজিশন সাথে স্পেশাস অ্যারেঞ্জমেন্ট, ওয়ার্কস্পেসে কাজের অভিজ্ঞতাই বদলে দিতে পারে।  

ধরুন, রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়া একজন শিক্ষার্থী, ঘরে বসে অনলাইন মিটিং করা একজন ফ্রিল্যান্সার কিংবা রিমোট জবে ব্যস্ত কোনো এমপ্লয়ি, সবার দৈনন্দিন জীবনেই একটি কম্পিউটার টেবিল বা স্টাডি ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এ কারণেই, বর্তমান সময়ে ঘরে বসে অফিসের কাজ বা স্টাডির জন্য আলাদা রুম বা কর্ণার ডেকোরেশনের প্রবণতা যেমন বেড়েছে, তেমনি নান্দনিক ডিজাইন ও বিভিন্ন প্রাইসের কম্পিউটার টেবিলস্টাডি ডেস্ক এর চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

আপনি যদি বাংলাদেশের কম্পিউটার টেবিল এর প্রাইস সম্পর্কে জানতে চান, তাহলে দেখবেন ফার্নিচারের তালিকায় বিভিন্ন ধরনের ডিজাইন ও প্রাইসে ডেস্কটপ, কম্পিউটার টেবিল, বা স্টাডি ডেস্ক পাওয়া যাচ্ছে। ছোট স্টাডি ডেস্ক থেকে শুরু করে বড় ওয়ার্কস্টেশন, আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক টেবিল বেছে নিতে আজকের ব্লগটি হতে পারে একটি কার্যকরী গাইডলাইন। সে সাথে হাতিল এর অ্যাস্থেটিক এবং ফাংশানাল কম্পিউটার টেবিল এবং স্টাডি ডেস্কের কালেকশন সম্পর্কেও ধারণা নেয়া যাক।

 

বাংলাদেশে কম্পিউটার টেবিল এর প্রাইস এর ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রভাব ফেলে?

বাংলাদেশে কম্পিউটার টেবিল (computer table price in bangladesh) বা স্টাডি ডেস্ক এর দাম নির্ভর করে প্রথমত এতে ব্যবহৃত ম্যাটেরিয়াল এবং এর ডিজাইনের উপর। সলিড কাঠের টেবিল সাধারণত বেশি টেকসই হয়, যার প্রিমিয়াম লুক সাথে ক্ল্যাসিক টেকচার, অন্যান্য ম্যাটেরিয়াল টেবিল থেকে বেশ ভিন্ন করে তোলে। অন্যদিকে, ইঞ্জিনিয়ারড উড এর টেবিল একদিকে স্টাইলিশ সাথে তুলনামূলক সাশ্রয়ীও হয়ে থাকে।

এছাড়া টেবিলের ছোট-বড় সাইজ, স্টোরেজ সুবিধা, ড্রয়ার এর পরিমাণ, এটাচড শেলফ, ক্যাবল ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডিজাইনের পার্থক্য কম্পিউটার টেবিল ও স্টাডি ডেস্ক এর দাম নির্ধারণে ভূমিকা রাখে। তাই, শুধুমাত্র দাম নয়, কম্পিউটার টেবিল বা স্টাডি ডেস্ক পছন্দ করার ক্ষেত্রে এর দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতাও বিবেচনায় রাখা উচিত।

computer table in Bangladesh

আধুনিক ঘরের জন্য ফাংশানাল কম্পিউটার টেবিল ডিজাইন

 

বর্তমান সময়ে ইন্টেরিয়র ডেকোরেশন হোক কিংবা স্মার্ট ওয়ার্কস্টেশন এর সল্যুশনে, এমন ডিজাইনের ফার্নিচার সিলেক্ট করা হয়, যা একই সাথে স্টাইলিশ এবং ফাংশানাল। মিনিমালিস্টিক কম্পিউটার টেবিল ডিজাইন (computer table design) ছোট জায়গার জন্য দারুণ উপযোগী। বিশেষ করে দেয়ালের সাথে ফিক্সড কিংবা ফোল্ডেড টেবিল, এল শেপড কর্নার টেবিল, ছোট জায়গার মধ্যেও বেশ মানিয়ে যায়। আর সে সাথে দেয়ালে এটাচড কোন শেলফ যেন এর পুরো জায়গাটাকে আরও ফাংশানাল করে তুলে, সাথে কাজের জায়গাকে রাখে পরিপাটি।

অন্যদিকে, এক্সিকিউটিভ ডেস্ক বড় ওয়ার্কস্পেসে প্রিমিয়াম লুক দেয়ার পাশাপাশি বাড়তি স্ট্যাট্মেন্টও তৈরি করে। সাথে কাজের ক্ষেত্রে অতিরিক্ত স্পেসের সুবিধাও দেয়। অন্যদিকে কর্নার ডেস্ক ঘরের অব্যবহৃত কোণকে কাজে লাগিয়ে দারুণ একটি হোম অফিস কর্নার বানানোর জন্য সেরা। বিশেষ করে ইদানিং অনেকেই অফিসে যাওয়ার পাশাপাশি হোম অফিসেও অভ্যস্ত হয়ে উঠেছেন। এক্ষেত্রে ঘরের নির্দিষ্ট একটি কর্নার যদি হোম অফিস সেটআপে তৈরি করা যায়, তবে তা কাজে ফোকাস ধরে রাখতেও বেশ কার্যকরী হবে। অন্যদিকে মাল্টি-ফাংশনাল কম্পিউটার ডেস্কে শেলফ, ড্রয়ার এবং ডেস্ক একসাথে থাকায় এতে জায়গার সবচেয়ে ভালো ব্যবহার করাও সম্ভব হয়।

Computer Table in Bangladesh

মাল্টিপারপাস স্টাডি টেবিলের বিভিন্ন দিক   

 

বিল্ট-ইন শেলফ বা ড্রয়ারযুক্ত স্টাডি ডেস্কে ল্যাপটপ রেখে কাজ করার পাশাপাশি স্টাডির জন্য এবং সে সাথে আনুষঙ্গিক সব কিছুই গুছিয়ে রাখতে বেশ ভালোই স্পেস থাকে। এছাড়া এর সাথে ডেস্কের উচ্চতা, লেগস্পেস এবং তা স্পেশাস কিনা ইত্যাদি বিষয়ও বিবেচনায় রাখা উচিত।

বিশেষ করে Doonesbury, Canberra, Zits এর ক্ষেত্রে আপনি স্টাডি করার জন্য বেশ ভালো একটি স্পেস পাচ্ছেন। শেলফ, ড্রয়ার, সাথে ডোর কেবিনেটের এই স্টাডি টেবিলগুলো হোম স্টাডির জন্য এক কথায় বেশ কমপ্যাক্ট এবং ফাংশানাল। কেননা, এতে যথেষ্ট পরিমাণ স্পেস রেখেই তা ডিজাইন করা হয়েছে। আর এতে ব্যবহৃত বোর্ড এবং এর কালার একদিকে যেমন বেশ অ্যাস্থেটিক, অন্যদিকে দীর্ঘসময়ে ব্যবহারের জন্যও বেশ টেকসই। 

এছাড়া বিশেষ করে বাচ্চাদের রুমের জন্য Coreopsis এবং Hepaticia হতে পারে স্টাডি টেবিল কাম বেডের পারফেক্ট এক সল্যুশন। ঘরের নির্দিষ্ট একটি কর্নারে একের ভেতর দুই এর এই চমৎকার কনসেপ্ট বাচ্চাদেরকে যেমন বেশ উৎফুল্ল রাখবে, তেমনি চমৎকার এই ডুয়েল স্পেসে পড়াশোনা, অবসরে বই পড়া এবং বিশ্রামে অন্দরে মুহূর্তগুলোও কাটবে কমফোর্টে। 

reading table in bangladesh

হোম অফিস নাকি হোম স্টাডি, নাকি দুটোই? 

একটা সময় হোম অফিস কনসেপ্টের সাথে আমরা তেমন একটা পরিচিত ছিলাম না। তবে বর্তমান সময়ে এসে হোম স্টাডির সাথে হোম অফিসও নিউ নরমাল হয়ে গিয়েছে। কেননা, শুধুমাত্র দেশে নয়, বরং বিদেশি কোম্পানির সাথেও দূরত্বের তারতম্যের মাঝে, এখন ঘরে বসেই আমরা অফিসের কাজ করছি। আর তাই তো, হোম অফিস সেটআপে একটি ফাংশানাল কম্পিউটার টেবিল থাকা অত্যন্ত জরুরি।

অফিসে বসে হোক কিংবা হোম অফিস থিমে ওয়ার্কস্টেশন সেট হিসেবে Novella অপশনটি রাখতে পারেন পছন্দের তালিকায়। এটি শেলফ, ড্রয়ার এবং টেবিলের সমন্বয়ে এক কমপ্লিট সল্যুশন। ডেস্কটপ কিংবা ল্যাপটপ, যেকোনোটি রাখার পাশাপাশি টেবিল ল্যাম্প রাখার জন্য বেশ ভাল স্পেস রয়েছে Novella-তে। এছাড়া অ্যাটাচড শেলফ থাকার কারণে এখানে আপনি প্ল্যান্টস, বেতের অর্গানাইজার বক্স সহ দরকারি যেকোনো কিছু সাজিয়ে রাখতে পারবেন। 

অন্যদিকে স্টাডি এখন আর শুধু স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক-ই নয়, বাসার হোমওয়ার্ক করা ছাড়াও, পুরো একটি সেমিস্টার কিংবা সেশনও এখন ঘরে বসেই সম্পূর্ণ করছেন অনেকেই। আর তাই তো হোম অফিস এর মতো হোম স্টাডি এর জন্যও প্রয়োজন একটি স্পেশাস স্টাডি ডেস্ক। 

অফিস হোক কিংবা বাসা, কাজের জায়গা যদি গোছানো না হয়, এমনকি কাজ করার মতো যদি যথাযথ জায়গা না থাকে, সেখানে প্রোডাক্টিভিটি তো দূরের কথা, কাজ করার আগ্রহও থাকে না।  আর তাই, স্মার্ট অফিসের কমপ্যাক্ট সল্যুশনে HATIL এর ওয়ার্কস্টেশন সেট এর যেন বেশ প্রিমিয়াম এক এডিশন।  

reading table in bangladesh

কাজের জন্য পারফেক্ট পিসি টেবিল কীভাবে বেছে নেবেন?

পিসি টেবিল বা কম্পিউটার টেবিল কেনার ক্ষেত্রে সেখানে অবশ্যই ওয়ার্কস্টেশনের অংশ হিসেবে সিপিউ স্ট্যান্ড, কিবোর্ড ট্রে এবং মনিটর রাখার পর্যাপ্ত জায়গা থাকা জরুরি। যা হাতিল এর কম্পিউটার টেবিল -এ আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আপনি যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন, তবে মিনিমালিস্টিক ডিজাইনের যেকোনো স্টাডি ডেস্কে আপনি প্রয়োজনীয় জিনিস রেখে সহজেই কাজ করতে পারছেন। কেননা, সিম্পল ডিজাইন সাথে স্পেশাস কম্পার্টমেন্ট-ই মডার্ন ইন্টেরিয়রে অনেকেই পছন্দ করে থাকেন। আর তাই, হোম স্পেস, সে সাথে প্রয়োজনের প্রতিটি বিষয় বিবেচনা করে তবেই ওয়ার্কস্পেসের জন্য একটি পারফেক্ট কম্পিউটার টেবিল বা স্টাডি টেবিল কেনা উচিত।  

হোম অফিস সেটআপ হোক কিংবা স্টাডি দীর্ঘ সময় কাজ করার জন্য বড় ডেস্ক, ডকুমেন্ট স্টোরেজ, একাধিক মনিটর সেটআপের জন্য স্পেস এবং কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রতিদিনের ব্যস্ত সময়গুলোকে আরামদায়ক করে তুলে। এক্ষেত্রে সঠিক ফার্নিচার সিলেকশনে ডেস্কের আকার এবং অ্যাভেইলেবল ফিচার প্রতিটি বিষয় সমানভাবে গুরুত্ব পাওয়া জরুরি।

সঠিক কম্পিউটার ডেস্ক বেছে নেওয়ার আগে ইন্টেরিয়রের স্পেস সম্পর্কে ধারণা থাকা জরুরি।  ডেস্কের আশেপাশে চলাফেরার পর্যাপ্ত জায়গা আছে কিনা তা নিশ্চিত করা যেমন দরকার, তেমনি স্টোরেজের জন্য প্রয়োজন হলে ড্রয়ার বা শেলফসহ ডিজাইন বেছে নেয়ার দিকটিও বিবেচনায় রাখতে হবে। 

computer table in Bangladesh

 

হাতিল এর কম্পিউটার টেবিল কেন বেছে নেবেন?

আধুনিক জীবনযাত্রার ওয়ার্কিং স্টাইলের সাথে মিল রেখে এবং চাহিদার প্রতিটি দিক বিবেচনায় রেখে হাতিল বিভিন্ন ডিজাইন এবং প্যাটার্নের কম্পিউটার টেবিল এবং স্টাডি ডেস্ক তৈরি করে থাকে। স্টাইলিশ ডিজাইন, টেকসই ম্যাটারিয়েল এবং নান্দনিক ফিচারের সমন্বয়ে এই ফার্নিচার সমূহ দীর্ঘদিন আরামদায়ক ব্যবহারের নিশ্চয়তা দেয়। 

আর তাই, স্টাডি কর্নার, হোম অফিস কিংবা মাল্টি-পারপাস ওয়ার্কস্পেস—প্রতিটি প্রয়োজনের জন্য হাতিল আপনাকে দিচ্ছে এক্সক্লুসিভ সল্যুশন।

ঘরের যেকোনো ফার্নিচার, তা শুধুমাত্র এর ব্যবহার উপযোগী হিসেবেই নয়, বরং সৌন্দর্যের অন্যতম একটি উদাহরণও হয়ে থাকে। ঠিক একইভাবে একটি কম্পিউটার টেবিল বা স্টাডি টেবিল, শুধুমাত্র একটি আসবাব নয়; এটি আপনার কাজের দক্ষতা, মনোযোগ এবং স্বাচ্ছন্দ্যের অন্যতম একটি অংশও বটে। তাই, বাংলাদেশের কম্পিউটার টেবিল এর প্রাইস ও এর ব্যবহারের দিক বিবেচনার ক্ষেত্রে শুধুমাত্র দাম নয়; এর ডিজাইন, গুণগত মান এবং দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে।

একই সাথে সঠিক ডেস্ক আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি কাজ ও পড়াশোনার অভিজ্ঞতাকেও আরও উপভোগ্য করে তুলতে পারে। আর তাই, মিনিমাল ও স্টাইলিশ প্যাটার্নে ছোট কিংবা বড় যেকোনো ধরনের অফিস স্পেস সাজাতে আপনার জন্য ওয়ানস্টপ সল্যুশন হতে পারে হাতিল -এর ওয়ার্কস্টেশন সেট। যেখানে অল্প জায়গার মধ্যেও আপনি প্রয়োজন মতো সাজিয়ে তুলতে পারবেন স্টাডি কিংবা ওয়ার্কস্টেশনের দারুণ এক ইন্টেরিয়র সল্যুশন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *