প্রতিদিনের ব্যস্ততায় নিজের সাথে কিছুটা সময় কাটানো অনেকক্ষেত্রেই হয়ে ওঠে না। তবে নিয়ম করে সকালের শুরুটা কিংবা বেলা শেষে অথবা ছুটির দিনটিতে নিজের জন্য কিছুটা সময় বের করে, পছন্দের বই হাতে দারুণ কিছু সময় কাটানোও যে শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত জরুরি।
সারাদিনের ব্যস্ততায় নিজের ভালোলাগা, মন্দ লাগার মতো বিষয়গুলো যেন হারিয়ে না যায়, বরং পরিবার কিংবা কাজের পাশাপাশি নিজের প্রতিও কিছুটা যত্নশীল হওয়া যায়, সেদিকে খেয়াল রাখতেই মূলত ঘরে পছন্দের কর্নারে নিজের জন্য ছিমছাম একটা জায়গা সাজিয়ে নিতে কেমন হবে ইজি চেয়ারের ডিজাইন, চলুন হাতিল এর কোজি স্টাইলের ইজি চেয়ারের কালেকশন থেকে ধারণা নেয়া যাক।
ইজি চেয়ার মানেই আপনি আরাম করে বসবেন, আর চেয়ারটি সামনে পেছনে দোল খাবে বা মুভ করবে। এমনটি যদি আপনার পছন্দও হয়ে থাকে, তাদের জন্য হাতিল এর বেশ অ্যাস্থেটিক একটি ডিজাইন Kwando। এটিকে রকিং চেয়ারও বলতে পারেন। সম্পূর্ণ ডিজাইনটি সযত্নে কাঠের ডিজাইনে করা সে সাথে হাই-কোয়ালিটি লেদারের ফেব্রিকে কুশনের আর্টিস্টিক ডিজাইনের এই চেয়ারটি বিশ্রামের পাশাপাশি, টিভি দেখা, বই পড়া কিংবা অবসরের মুহূর্ত কাটানোর জন্য এক কথায় পারফেক্ট।

বেডরুম কিংবা লিভিং রুমের কর্নারে এই চেয়ারটি যেন রুমের আবহই পাল্টে দিবে নতুন করে। সে সাথে কর্নারটিকে আরও নান্দনিক করে তুলবে এর পাশে বড় কোন ইনডোর প্ল্যান্ট এবং Libra এর মতো লবি টেবিল, যেখানে ম্যাগাজিন, বই ইত্যাদি রাখতে পারবেন খুব সহজে।
তবে আরেকটু স্পেশাস এবং বড় স্পেসে রাখার জন্য হাতিল এর Hickory রকিং চেয়ারটিও কিন্তু রাখতে পারেন পছন্দের তালিকায়। এর ভাইব্রেন্ট ফেব্রিক একদিকে যেমন কমফোর্টেবল ফিল দিবে, অন্যদিকে মডার্ন ইন্টেরিয়রে এটি বেশ এলিগ্যান্ট দেখাবে। আর রকিং চেয়ার হওয়ায় এতে সময়টাও কাটবে বেশ আরামে। এই চেয়ারের আশেপাশে সাজানোর জন্য ফ্লোর ল্যাম্প বেশ আর্টিস্টিক একটি ভাইব তৈরি করবে। চাইলে এর সাথেও Scorplus এর মতো পাশে কর্নার টেবিল রাখতে পারেন, যেখানে হাতের কাছেই এক কাপ চা সাথে বই হাতে নিয়ে দারুণ একটি সময় কাটানো সম্ভব।

তবে এর পাশাপাশি, আপনি যদি মুভেবল হবে না এমন কোন ডিজাইন খুঁজে থাকেন, সেক্ষেত্রে Bitsy বা Pedro হতে পারে আপনার জন্য দারুণ একটি অপশন। ক্ল্যাসিক স্টাইলের Bitsy চেয়ারটি অনেকটা সেমি-চেয়ার, সেমি-বেড স্টাইলে বানানো। ফলে অবসরের সময়ে খেলা বা মুভি দেখার সাথে আরাম করে কিছুটা সময় এতে ঘুমিয়েও কাটানো যাবে। তবে ইজি চেয়ারটিকে আরেকটু ভাইব্রেন্ট করে তুলতে এখানে কালারফুল মোটিফের কুশন ও রাখতে পারেন, যা ইজি চেয়ারের ডিজাইনকে আরও ইউনিক করে তুলবে।
অন্যদিকে গল্প-আড্ডার জন্য Pedro এর প্যাটার্ন কিন্তু বেশ স্মার্ট। এটি গতানুগতিক স্টাইলের চেয়ার না, তবে কমফোর্টেবল ফেব্রিক থাকার কারণে এতে বসে অবসরের মুহূর্ত বেশ আরামেই কাটবে নিশ্চিত। বিশেষ করে যারা কিছুটা ক্ল্যাসিক স্টাইল পছন্দ করেন, তাদের জন্য এর ডিজাইন বেশ সময়োপযোগী এবং নান্দনিকও বটে।

তবে কিছুটা ভিন্নতা আনতে হাতিল এর ইজি চেয়ার কালেকশনের মধ্যে থেকে Ruki এর ডিজাইনটিও দেখতে পারেন। কিছুটা ভিনটেজ প্যাটার্নে করা এই অ্যাস্থেটিক চেয়ারটি সম্পূর্ণ কাঠের ডিজাইনে করা এবং এখানে কোন ফেব্রিক দিয়ে ডিজাইন করা নেই। আর তাই, এটি আরামদায়ক করতে এতে বাড়তি করে আপনাকে কুশন ব্যবহার করতে হতে পারে। কোজি ডিজাইনের এই চেয়ারটি অবসর বা নিদ্রার সময়ের জন্য বেশ আরামদায়ক হবে।

প্রতিদিনের হাজারো মিটিং, অ্যাপয়েন্টমেন্ট, প্ল্যান আর দৈনন্দিন কাজের ভিড়ে নিজের জন্য বিশ্রামের কিছুটা সময় বের করাও যেন বেশ চ্যালেঞ্জিং একটি কাজ হয়ে ওঠে। তবে ঘরে যদি থাকে পছন্দের কোন কর্নার, সে জায়গাটি মনের মতো করে সাজিয়ে নিলে, নিজের জন্য বিশ্রামের সময়টুকু বের করে নেয়াও যেন সম্ভবপর হয়ে ওঠে। আর তাই, সবসময়ের মতোই কিছুটা ট্রেন্ডি, কিছুটা স্টাইলিশ, আর সে সাথে কোজি সেটআপে রুম সাজাতে হাতিল এর ইজি চেয়ারের কালেকশন থেকে আপনিও খুঁজে নিতে পারেন আপনার পছন্দের ডিজাইন।