কর্মব্যস্ততা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গী। ভোর থেকে শুরু হওয়া এই ব্যস্ততার সমাপ্তি ঘটে যখন নিজের রুমে আরাম করে দিনশেষে শান্তির ঘুম দেয়া যায়। ইন্টেরিয়র ডেকোরের ক্ষেত্রে স্টাইল, প্যাটার্ন, কালার যেমন গুরুত্ব বহন করে তেমনি কমফোর্টও থাকে প্রায়োরিটির লিস্টে। বিশেষ করে বেডরুমের ডেকোরেশনের ক্ষেত্রে স্টাইলের চেয়েও রিলেক্সিং একটি সেটআপ সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আর এর মধ্যে বেডরুমের জন্য রিলেক্সিং একটি বেড হতে পারে আপনার সারাদিনের ক্লান্তির চমৎকার এক সল্যুশন।
হাতিল এর কালেকশনে রয়েছে এমনই ভাইব্রেন্ট, কোজি বেড এর দারুণ সব ডিজাইন। পছন্দের ডিজাইনগুলো সম্পর্কে তবে চলুন আরও বিস্তারিত ধারণা নেয়া যাক।

কাঠের আসবাব মানেই সেখানে থাকবে চমৎকার কিছু কারুকাজ। শৈল্পিক ধাঁচে করা এই ডিজাইনগুলো সবসময়ই বেশ অ্যাস্থেটিক। সময় ভেদে অন্যান্য ডিজাইনের সাথে এর প্রচলন সবসময়ই বেশ ট্রেন্ডি। এক্ষেত্রে Bauhinia এবং Idyll ডিজাইনটির কথা যেন না বললেই নয়। কাঠের এলিগ্যান্ট স্টাইলে ডিজাইন করা এর প্যাটার্ন একটি থেকে অন্যটি বেশ ভিন্ন। বিশেষ করে যারা লাক্সারিয়াস থিমে বেডরুমের ফার্নিচার সিলেক্ট করার কথা ভাবছেন, তাদের জন্য এক কথায় দারুণ এক অপশন হতে পারে Bauhinia। তবে এক্ষেত্রে আপনার পছন্দ যদি হয় মডার্ন স্টাইলে সিম্পল কোন ডিজাইন, সেক্ষেত্রে Idyll এর মনোক্রমাটিক থিম হতে পারে মডার্ন ইন্টেরিয়রে চমৎকার এক সল্যুশন। আপনি চাইলে শুধু বেডই নয়, বরং এর বেডরুম সেটে পুরো ঘরটিকে দারুণভাবে সাজিয়ে নিতে পারবেন।
ট্রেডিশনাল ধাঁচের সাথে অ্যাস্থেটিক ডিজাইন এর কম্বিনেশন মডার্ন অ্যাস্থেটিকে দারুণ এক ব্যালেন্স তৈরি করে। যার মধ্যে Mirage, Thrill এবং Myth এর বেডরুম সেটের কথা না বললেই নয়। মার্জিত প্যাটার্ন সাথে সিমপ্লিস্টিক লুকে ডাবল বেড সাথে ড্রেসিং টেবিল এবং সাইড টেবিলের কম্বিনেশন আপনার শোবার ঘরকে এক কথায় নান্দনিক করে তুলবে এই দুইটি ডিজাইন। যা আপনি চাইলে সম্পূর্ণ কাঠের রঙে কিংবা সাদা রঙের থিমেও ডিজাইন করতে পারছেন।
সিঙ্গেল কালারের কোন দেয়াল কিংবা ইউনিক ওয়ালপেপারে ডিজাইন করা বেডরুমের ডেকোরে সফিসটিকেটেড ডিজাইন যেন রুমের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। এর মধ্যে বেডের এক কর্নারে আর্টিস্টিক কোন ডিজাইন অথবা সে সাথে ফেব্রিকের কম্বিনেশনে ডিজাইন করা বেড সেট রুমের প্যাটার্নে নিয়ে আসবে নতুনত্ব। এক্ষেত্রে হাতিল এর Getafe, Tiara এবং Sublime বেশ চমৎকার কিছু কালেকশন। কমফোর্টেবল ফিচারে ডিজাইন করা Getafe এর বিভিন্ন ফেব্রিক কালার রয়েছে, যার মধ্য থেকে আপনি আপনার পছন্দের রঙের ফেব্রিকটিও বেছে নিতে পারবেন।
এছাড়া Jacinta, Delphinium কিংবা Dazzler এর মতো মডার্ন ডিজাইনের বেশ কয়েকটি অপশনও রয়েছে। যা কাঠ এবং ফেব্রিকের কম্বিনেশনে হলেও একেকটি একেক স্টাইলে ডিজাইন করা হয়েছে। ইন্টেরিয়রকে লাক্সারিয়াস সাথে ভাইব্রেন্ট করতে Delphinium হতে পারে দারুণ এক অপশন। অন্যদিকে খুব সিম্পল কোন ডিজাইন যদি চান, বিশেষ করে বোহেমিয়ান স্টাইলে সাজাতে Dazzler এর মতো ডিজাইনগুলো রুমে বেশ দারুণ এক আবহ তৈরি করে।
আভিজাত্য এবং মডার্ন ডিজাইনের কম্বিনেশনে হাতিল এর কালেকশনে থাকা আরও বেশ কয়েকটি ডিজাইনের মধ্যে রয়েছে Elegant, Nemesis এবং Gerbera এর মতো দারুণ সব ডিজাইন। হালকা রঙে সাথে লেদার এবং ফেব্রিকের বিশেষ ডিজাইন এবং সাদা রঙের থিমে ঘর সাজাতে হাতিল এর বেডের এই অপশনগুলো নিঃসন্দেহে ইন্টেরিয়রে নতুনত্ব নিয়ে আসবে। ঘরের দেয়াল থেকে শুরু করে পর্দা, প্রত্যেকটি ফার্নিচারের মধ্যে এই কম্বিনেশন যেন ইন্টেরিয়রের অ্যাস্থেটিকে নিয়ে আসে দারুণ এক পরিবর্তন। সে সাথে অ্যাস্থেটিক ডিজাইনের এই বেডগুলো দেখতে যেমন প্রশস্ত, তেমনি ফাংশানালিটির দিক থেকেও এর ডিজাইন করা হয়েছে আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে। আর এ কারণেই আপনার বেডরুমের সাইজ ছোট-বড় যেরকমই হোক না কেন, ঘর সাজানোর পরিকল্পনায় হাতিল এর এই বেড সেট কালেকশন আপনাকে সন্তুষ্টি দেবে নিঃসন্দেহে।

বেডরুমে বিশ্রামের জায়গাটা যদি হয় আরামদায়ক স্টাইলে, সারাদিনের ক্লান্তি তখন এক নিমিষেই চলে যায়। আর এ ধরনের কোজি সেটআপের জন্য হাতিল এর স্পেশাস বেড সেট কালেকশন ঘরকে করে তোলে নান্দনিক, সে সাথে কমফোর্টেবল করে তুলে প্রতিটি মুহূর্ত।