পরিবারের সবার সাথে প্রাণবন্ত আড্ডা আর মজাদার খাবারের আয়োজনে ডাইনিং টেবিল জুড়ে থাকে ভিন্ন এক আয়োজন। সারাদিনের কর্মব্যস্ততা, ক্লান্তি – এসব কিছুকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে খাবারের আয়োজন চলে নিয়ম করে। সাধারণত কাজে কিংবা বিশ্রামের প্রয়োজনে বেডরুম এবং অফিস বা স্টাডি রুমেই যে যার মতো করে ব্যস্ত থাকা হয়। অবসরের মুহূর্তে ড্রয়িং রুমে বসে টিভি দেখা অথবা মোবাইল ফোনেই যেন অনেকটা সময় কেটে যায়। তবে এসব কিছুর মাঝেও পরিবারের সবার সাথে নিয়ম করে খেতে বসা আর সারাদিনের সুখ-দুঃখের আলাপ চলে এই ডাইনিং জুড়ে। তাই তো, লাক্সারিয়াস বা মিনিমাল, পছন্দ যার যেমনই হোক না কেন, একটি কমফোর্টেবল ডাইনিং সেট তো থাকা চাই-ই চাই।
ছোট-বড় সাইজ, নান্দনিক শেপ, সে সাথে কাঠ, গ্লাস এবং গ্রানাইট এর চমৎকার সব অপশন রয়েছে হাতিল এর ডাইনিং টেবিল সেট এর কালেকশনে। পছন্দসই ডাইনিং টেবিল খুঁজে পেতে তাই দেরি না করে, চলুন হাতিল এর ডাইনিং টেবিল সেটগুলো সম্পর্কে কিছু বিস্তারিত ধারণা নেয়া যাক।
.jpg)
শুরু করছি হাতিল এর Bradford – Cardiz ডাইনিং সেটটি দিয়ে। প্যাটার্নটা মিনিমালিস্টিক হলেও, এর গ্লাস-টপ অংশটি সিম্পল ডিজাইনকেও বেশ এলিগ্যান্ট করে তোলে, যেমনটি হাতিল এর Cardiz। খুবই সাধারণ স্টাইলে যারা ইন্টেরিয়র এর ডেকোরেশন পছন্দ করেন, তারা এটি সিলেক্ট করতে পারেন। এর চেয়ারটিও রাখা হয়েছে বেশ কোজি স্টাইলে। এই ডাইনিং সেটে হ্যান্ড এবং ব্যাকসাপোর্ট এর জন্য বেশ আরামদায়ক অপশন রয়েছে ।
এবার আসছি রাউন্ড শেপের Ornate – Bandama এর ডাইনিং সেটটি নিয়ে কথা বলতে। দারুণ কোজি দেখতে এই ডাইনিং সেটটি ঘরের ইন্টেরিয়রকে বেশ স্টাইলিশ করে তুলবে। বিশেষ করে ছোট পরিবার এবং সা সাথে ছোট স্পেসে এটি বেশ সুন্দর দেখাবে। সাধারণত যারা রুমের একটি কর্নারে ডাইনিং টেবিল সেট করতে পছন্দ করেন, বিশেষ করে ছোট এপার্টমেন্ট বা ছোট পরিবারের ক্ষেত্রে Bandama যেন বেস্ট একটি চয়েস।
-Dining%20Set%20(2).jpg)
নান্দনিকতা সাথে আভিজাত্যের অনন্য উদাহরণ হিসেবে আছে হাতিল এর Paisley – Pretentious। গ্লাস কিংবা কাঠ নয়, বরং এই ডাইনিং টেবিলের টপ ডিজাইন করা হয়েছে গ্রানাইট দিয়ে। ফলে যারা অ্যাস্থেটিক ডিজাইনকে প্রাধান্য দিয়ে থাকেন, তাদের জন্য চমৎকার একটি অপশন হতে পারে এই ড্রেসিং টেবিলটি। ৬ সিটের এই ডাইনিং টেবিলের চেয়ারের জন্য বেশ ভাইব্রেন্ট ফেব্রিক ব্যবহার করা হয়েছে। সে সাথে স্টিল এবং লেকারের অ্যান্টিক ফিনিশিং এক কথায় ইন্টেরিয়রের মডার্ন ফিচারকে আরও এলিগ্যান্ট করে তুলবে। আর চেয়ারে ব্যবহৃত ফেব্রিকটি আপনি সহজে এবং যত্নের সাথে ড্রাই ক্লিনও করে নিতে পারবেন।

মিনিমালিস্টিক প্যাটার্নের আরেকটি দারুণ উদাহরণ হিসেবে আছে হাতিল এর Savory – Oysters ডাইনিং সেট। ৪ সিটের এই রাউন্ড ডাইনিং টেবিলের টপ ডিজাইন করা হয়েছে গ্লাস দিয়ে। আর এর ঠিক নিচেই রয়েছে কাঠের একটি লেয়ার, যেখানে টেবিল ম্যাট-রানার ইত্যাদি যেমন রাখতে পারবেন, অথবা চাইলে সিম্পল কোন ডেকোরেটিভ আইটেমও রাখতে পারবেন। এর চেয়ারে সম্পূর্ণভাবেই কাঠ ব্যবহার করা হয়েছে, যদিও হ্যান্ডরেস্ট হিসেবে এতে কোন হ্যান্ডেল রাখা হয়নি। তবে ছিমছাম ছোট পরিবারের জন্য কোজি এই ডাইনিং টেবিলটি বেশ স্টাইলিশ বলা যায়।

Paisley – Pretentious এর মতো অনেকটা একই স্টাইলে ডিজাইন করা হাতিল এর আরেকটি ডাইনিং সেট হলো Figurative – Ubangi। তবে এর চেয়ারের ডিজাইনে পার্থক্য রয়েছে। রঙিন ফেব্রিক যাদের পছন্দ, তাদের জন্য ৪ কিংবা ৬ সিটের এই টেবিলটি বেশ মানানসই হবে। স্টিল, গ্রানাইট এবং সে সাথে গ্লাসের কম্বিনেশনে ডিজাইন করা হাতিল এর এই ড্রেসিং টেবিলটি বেশ এক্সক্লুসিভ। আর তাই, যারা অ্যাস্থেটিক থিমে ইন্টেরিয়র ডেকোর করছেন সাথে শৌখিনতাকেও রাখছেন প্রায়োরিটির লিস্টে, তাদের জন্য Figurative – Ubangi হবে একটি বেস্ট অপশন।

কমফোর্টেবল ব্যাকসাপোর্ট, সাথে স্পেশাস ডাইনিং এর মিনিমালিস্টিক ডিজাইনে করা হাতিল এর Acadia – Broadway কম্বোটি বেশ আর্টিস্টিক। সম্পূর্ণ কাঠের উপর ডিজাইন করা এই টেবিলে বেশ টেকসই গ্লাস ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে একই সাথে ৬ জনের বসার ব্যবস্থা। সিম্পল ডিজাইন হলেও বেশ এলিগ্যান্ট ধাঁচে ডিজাইন করা এই সেটটি ডাইনিং এর অ্যাস্থেটিকে ভিন্ন মাত্রা যোগ করবে নিঃসন্দেহে।
স্পেশাস টেবিল সাথে কমফোর্টেবল চেয়ারে, পরিবারের সাথে আহারের মুহূর্তগুলো গল্প-আড্ডার সাজে প্রাণবন্ত এবং আনন্দময় করতে হাতিল আছে আপনার পাশে মনের মতো করে ঘর সাজাতে। আর তাই, হাতিল এর অ্যাস্থেটিক ডাইনিং টেবিলে পরিবারের সবার সাথে একসাথে বসে সময় কাটবে আয়েশে বাড়তি যত্নে।