dining set dining set

আস্থার বাঁধনে ভালোবাসার গল্পগুলো প্রিয় থাকুক আজীবন 

হাজারো অনুভূতি, খুনসুটি এবং মান-অভিমানের গল্পে সাজানো ভালোবাসার গল্পগুলো একেকজনের জন্য থাকে একেক রঙে রাঙানো। তবে প্রতিটি সম্পর্কের বাঁধনে ভালোবাসা থাকা যেমন জরুরি, তেমনি আস্থা সে সম্পর্কগুলোকে আরও মজবুত করে তোলে। সম্পর্কগুলোর মতো ঘর সাজানোর জন্য কোন ডিজাইনটি হবে মানানসই, স্টাইল কেমন হবে, ব্যক্তিত্বের সাথে মিলিয়ে দুজনের পছন্দই যেন হয়ে ওঠে ঘরের আসল সৌন্দর্য। আর এই ভালোবাসার সম্পর্কগুলোকে আরও অটুট করে তুলতে হাতিল এর নান্দনিক সব ডিজাইন যেন আস্থার বাঁধনে অনন্য এক উদাহরণ হয়ে থাকে। 

ঘরের অন্যতম প্রাণকেন্দ্র ডাইনিং রুম, যেখানে সারাদিনের ব্যস্ততা শেষে চলে গল্প-আড্ডা। কখনো এক কাপ চা হাতে, কখনো বা রাতের খাবারের আয়োজনে, কথোপকথনের এই ধারা চলে সময় ভুলে। তা কেমন হওয়া চাই, ডাইনিং টেবিলের ডিজাইন? ছিমছাম কমফোর্টেবল কোন স্টাইল, নাকি গ্রানাইটের টেবিল ডিজাইন, হাতিল এর এক্সক্লুসিভ সব কালেকশন থেকে বেস্ট অপশনটি খুঁজে নেয়ার আগে চলুন জনপ্রিয় ডিজাইনগুলো সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক।  

dining set

মডার্ন লাইফস্টাইলে আমাদের প্রতিদিনের চাহিদাগুলোকে আরও সহজভাবে উপস্থাপন করতে ট্রেন্ডি এবং স্মার্ট ফার্নিচারই মূলত আমাদের পছন্দ। যেখানে ডাইনিং এর ইন্টেরিয়রের জন্যও হাতিল নিয়ে এসেছে এমনই একটি স্মার্ট ডাইনিং টেবিল ডিজাইন Cobia। আর এর Waffles চেয়ারের ডিজাইনটি দেখতে ওয়াফেলস এর মতোই খাঁজ-কাটা। আট সিটের ডাইনিং টেবিলটি এক্সটেন্ড করে নেয়া সম্ভব। প্রয়োজনের ভিত্তিতে টেবিলটি ছোট বা বড় করার জন্য মাঝের অংশটি ফোল্ড করার স্মার্ট এক অপশনও এখানে রয়েছে। ফলে ঘরে অনেক অতিথি আসলে খাবার সার্ভ করার জন্য আপনি বেশ ভালো একটি স্পেস পেয়ে যাচ্ছেন, সে সাথে অন্যান্য সময়ে ছোট জায়গার মধ্যেও এই ডাইনিং টেবিলটি সেট করে নিতে পারছেন খুব সহজে। যা অন্যান্য ডিজাইন থেকে বেশ ইউনিক।   

dining set

ডাইনিং টেবিলের ডিজাইনে আভিজাত্যের অনন্য এক উদাহরণ হতে পারে গ্রানাইট টেবিল টপ। Ubangi টেবিল এবং Cunene চেয়ারের দারুণ কম্বিনেশনে এই ডাইনিং টেবিলটি থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এছাড়া Pretentious এর এক্সক্লুসিভ প্যাটার্ন ডাইনিং এর ইন্টেরিয়রকে আরও মডার্ন করে তুলবে। বিশেষ করে যারা সিমপ্লিস্টিক লুকে অ্যাস্থেটিক স্টাইলকে প্রাধান্য দেন, তাদের জন্য এই ডিজাইনগুলো এক কথায় বেশ এলিগ্যান্ট, যেখানে একটির চেয়ার লেদারের ফেব্রিকে, অন্যটিতে স্টিলের ফ্রেমে ডিজাইন করা হয়েছে। 

গ্লাস টপ ডিজাইনের ডাইনিং টেবিল বরাবরের মতোই বেশ ট্রেন্ডি। হাতিল এর কালেকশনে থাকা Barberry এবং Carp এরকমই চমৎকার দুইটি অপশন, যার সাথে রয়েছে ছয়টি চেয়ারের অপশন। যার মধ্যে Barberry এর সাথে রয়েছে কমফোর্টেবল কুশনের ব্যবস্থা। তবে আপনি যদি সিম্পল ডিজাইন পছন্দ করে থাকেন, কমফোর্টের দারুণ ব্যালেন্সে ডিজাইন করা Broadway গ্লাস টপ টেবিলটি রাখতে পারেন পছন্দের তালিকায়।  

dining set

কালারফুল ফেব্রিক সাথে কমফোর্টেবল সিটিং এর ইউনিক প্যাটার্নে ডিজাইন করা Wagtail ডাইনিং সেটটিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। ছয় সিটের ডিজাইনের এই ডাইনিং টেবিলটি বেশ স্পেশাস। আর তাই, বড় পরিবারের ক্ষেত্রে এবং প্রায়শই বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে গল্প-আড্ডায় নানান ধরনের খাবারের আয়োজন করতে পারবেন অনায়াসেই। অন্যদিকে কিছুটা ভিন্ন স্টাইলে ডিজাইন করা Norwich ডাইনিং সেটটিও স্পেশাস, যৌথ পরিবারের জন্য এক কথায় পারফেক্ট একটি সেটিং। 

যারা ডাইনিং টেবিলের সাথে অ্যাস্থেটিক ডিজাইনের চেয়ার পছন্দ করেন তাদের জন্য Paisley একটি স্পেশাল অপশন। সাইড হ্যান্ডল না থাকলেও, এর চেয়ারের কার্ভড ডিজাইন সাথে ব্যাক এবং সিটিং-এ আরামদায়ক ফেব্রিক থাকায়, এই সেটআপে আহার শেষে গল্পের মুহূর্তগুলোও বেশ রিলেক্সিং হয়ে উঠবে। 

dining set

এছাড়া চার সিটের সেটের মধ্যে Pancake  এবং Sofia মিনিমালিস্টিক ফিচারে ডিজাইন করা হলেও, দুইটির একটিতে রয়েছে গ্লাস টপ ফিচার এবং অন্যটি কাঠের উপরেই ডিজাইন করা হয়েছে। ফলে মিনিমাল স্পেসে ছোট পরিবারের জন্য যারা ডাইনিং টেবিল খুঁজছেন, তাদের জন্য এই ডাইনিং টেবিলগুলো বেশ নান্দনিক হবে। 

আর তাই, ভালোবাসার মানুষের সাথে হোক কিংবা বিশেষ কোন আয়োজনে, ডাইনিং এর ইন্টেরিয়র নতুনত্ব এবং নান্দনিকতার দারুণ আবেশে সাজাতে, হাতিল এর অ্যাস্থেটিক ডিজাইনের  ডাইনিং সেট ডেকোরে পারিবারের সাথে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে প্রশান্তিময়। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।