lobby chair lobby chair

সুরের মূর্ছনায় স্মৃতিময় অ্যাস্থেটিক আয়োজন

কখনো কি এক কাপ চায়ে কেটে গেছে পুরোটা বিকেল কিংবা সন্ধ্যা? সপ্তাহের জমে থাকা শ’খানেক গল্পে এক বিকেলের ছুটির দিনের মুহূর্ত কি হয়ে উঠেছে বিশেষ? কিংবা শুধু গল্প নয়, ধুলো পড়ে থাকা গিটার হাতে গুনগুনিয়ে গান গাওয়া আর সে সাথে সুরের মূর্ছনায় অতীতের স্মৃতি চারণে হিসেবের খাতায় একটুখানি সময় কাটানো- এসবই যেন মনকে বেশ রিলেক্স করে তোলে। প্রতিদিনের ব্যস্ততায় প্রিয়জনের সাথে নিজের মতো করে কিছুটা সময় কাটানো যখন বেশ বিলাসিতা মনে হয়। ঠিক তখনই হাতিল এর গল্প-আড্ডার কোজি আয়োজনে নিজেদের জন্য কিছুটা সময় বের করাও যেন চলে আসে প্রায়োরিটির তালিকায়। 

লবির ছোট্ট স্পেসটিকে ঠিক নিজেদের মনের মতো করে সাজাতে চলে একটু খোঁজাখুঁজি আর নানান ধরনের প্ল্যান। আরামদায়ক লবি চেয়ার, সাথে কোজি একটা টেবিল, সবুজের কর্নার, আর সে সাথে পছন্দের কিছু বই এবং গিটারে লবির কর্নারটি যেন দুজনের কাছেই সবচেয়ে আপন হয়ে ওঠে। ভালোবাসার নীড়ে আপনিও কি এ ধরনের চমৎকার একটি কর্নার সাজানোর কথা ভাবছেন? তবে চলুন, হাতিল এর অ্যাস্থেটিক লবি ডেকোর থেকে দারুণ কিছু ডিজাইন সম্পর্কে চটজলদি কিছু আইডিয়া নেয়া যাক। আর সে সাথে নিজেদের জন্য সাজিয়ে নেয়া যাক বিশেষ একটি লবি কর্নার।

sofa

স্পেশাস সিটিং স্পেস এবং কমফোর্টেবল ফেব্রিকে ডিজাইন করা হাতিল এর Agapanthus বেশ ভাইব্রেন্ট একটি চেয়ার। যার শোভা লিভিং রুম কিংবা বেডরুমের কর্নারকে নিঃসন্দেহে বাড়িয়ে দেবে। এটি গতানুগতিক ডিজাইন থেকে বেশ ভিন্ন এবং আধুনিক। আর তাই যাদের পছন্দ একটু নতুনত্ব এবং ভিন্ন কিছু, তাদের জন্য এই ডিজাইনটি বেশ ইউনিক হবে। 

অন্যদিকে কিছুটা ফরমাল ডিজাইন আর ছোট জায়গার মধ্যে চমৎকার একটি সেটআপ হচ্ছে হাতিল এর Argon লবি চেয়ার। দেখতে বেশ সিম্পল মনে হলেও, এর কালারফুল ফেব্রিক রুমে আর্টিস্টিক ভাব ফুটিয়ে তুলবে। বিশেষ করে মডার্ন ইন্টেরিয়রে, যেখানে সিমপ্লিসিটিকে প্রাধান্য দেয়া হয়, সেখানে এর প্যাটার্ন বেশ মানানসই বলা যায়। আপনি চাইলে এর পাশে কিছু ইনডোর প্ল্যান্টসও রাখতে পারবেন রুমের কর্নার ডেকোরেট করার জন্য। 

ব্যাক সাপোর্টে রাউন্ড শেপ সাথে রাউন্ড ডিজাইনের একটি টেবিলের সাথে ডিজাইন করা লবি সেটটির প্যাটার্ন বেশ অ্যাস্থেটিক। বলছি হাতিল এর Monopoly লবি চেয়ারের কথা। যারা ঘরের ইন্টেরিয়রে বেশ ছিমছাম এবং কোজি থিম রাখতে চান, তাদের জন্য এটি বেশ নান্দনিক একটি ডিজাইন।    

Prosody এর ডিজাইন একটা ক্ল্যাসিক স্টাইলের চেয়ারের মতো। এর ডিজাইনে কোন কার্ভ নেই, তবে এর স্ট্রেইট ব্যাক ডিজাইন সাথে কমফোর্টেবল হ্যান্ডেল বেশ ক্ল্যাসিক দেখাবে। আপনি চাইলে এটিকে স্টাডি বা অফিস রুমেও রাখতে পারছেন। কাজের বিরতিতে একটুখানি বিশ্রামের জন্য এটি বেশ আরামদায়ক একটি সিটিং অপশন হতে পারে। 

lobby chair

Monopoly এর মতো অ্যাস্থেটিক আরও কয়েকটি ডিজাইন হচ্ছে Uno এবং Madrid। অনেকটা কাছাকাছি প্যাটার্নের হলেও Uno লো-ব্যাক সাপোর্টে ডিজাইন করা, যার পেছনের দিকটার ডিজাইনে রাখা হয়েছে রাউন্ড শেপ। যারা ইউনিক কালেকশনকে প্রাধান্য দিয়ে থাকেন, তাদের জন্য এটি বেশ অসাধারণ একটি অপশন হবে। অন্যদিকে Madrid এর এলিগ্যান্ট স্টাইল হতে পারে আভিজাত্যের অনন্য এক উদাহরণ।     

product image

কাঠ এবং ফেব্রিকের কম্বিনেশনে ডিজাইন করা Scrabble এবং Menander এর প্যাটার্ন বেশ কাছাকাছি। আপনি যদি বসার জায়গার গদিটা ফিক্সড চান, সেক্ষেত্রে Menander হতে পারে পারফেক্ট চয়েস। অন্যথায় Scrabble বেশ ট্রেন্ডি এবং মডার্ন একটি ডিজাইন, যা ছিমছাম লবি এরিয়ার জন্য এক কথায় পারফেক্ট।   

প্রিয় মানুষের সাথে অবসরের মুহূর্তগুলো কেটে যায় গল্পে-আড্ডায় আর সাথে এক কাপ চায়ে। আর সুন্দর এই মুহূর্তগুলোকে আরও আরামদায়ক করে তুলতে হাতিল নিয়ে এসেছে কোজি এবং অ্যাস্থেটিক প্যাটার্নের লবি চেয়ার, যা পছন্দের মুহূর্তগুলোকে করবে স্মৃতিময় এবং আনন্দে ভরপুর। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।